বিকেলেই ঘনঘোর অন্ধকার! কলকাতায় কি তবে কালবৈশাখীর তাণ্ডব? কী বলছে হাওয়া অফিস?
June 10, 2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের আকাশ মেঘলা হয়ে উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুব শীঘ্রই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে। বিকেলের আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় সন্ধ্যার পরিবেশ তৈরি হয়েছে।
তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ভ্যাপসা ও গুমোট গরম থেকে এখনই পুরোপুরি স্বস্তি মিলছে না। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সাময়িকভাবে আবহাওয়া কিছুটা মনোরম হলেও গরমের দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।