“ক্লাসিক লুক, আধুনিক ইঞ্জিন”-নতুন Bullet 650-এ কী কী চমক? কেনার আগে দেখে নিন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় বাজারে ধামাকাদার এন্ট্রি নিল Royal Enfield-এর নতুন Bullet 650। কিংবদন্তি বুলেট সিরিজের ইতিহাসে এই প্রথম ৬৫০ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল নিয়ে এল রয়্যাল এনফিল্ড। যারা ক্লাসিক ডিজাইনের পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্স খোঁজেন, তাদের জন্য এই বাইকটি হতে চলেছে সেরা আকর্ষণ।
ইঞ্জিন ও পারফরম্যান্স: নতুন বুলেটের হৃদপিণ্ডে রয়েছে রয়্যাল এনফিল্ডের বিশ্বখ্যাত ৬৫০ সিসি প্যারালাল টুইন-সিলিন্ডার ইঞ্জিন, যার সঙ্গে যুক্ত করা হয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। সংস্থার দাবি, বাইকটির রাইডিং পজ়িশন এবং ক্লাসিক অনুভূতি ঠিক রেখে আধুনিক রাইডিং অভিজ্ঞতা প্রদানের ওপর জোর দেওয়া হয়েছে। স্লিপার ক্লাচ থাকার ফলে হাইওয়ে হোক বা শহরের রাস্তা—দুই ক্ষেত্রেই বাইকটি চালানো অনেক বেশি স্মুথ হবে।
ডিজাইন ও ফিচার: বাইকটির রেট্রো লুক ধরে রাখতে রাখা হয়েছে টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক, হাতে আঁকা পিনস্ট্রাইপ এবং উইংড ব্যাজিং। এতে রয়েছে:
-
হেডল্যাম্প: আধুনিক ক্যাসকেট-মাউন্টেড LED হেডল্যাম্প ও ‘টাইগার আই’ পাইলট ল্যাম্প।
-
ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: অ্যানালগ ডায়ালের পাশাপাশি ডিজিটাল LCD ডিসপ্লে, যেখানে গিয়ার পজিশন, ট্রিপ মিটার ও ফুয়েল লেভেল দেখা যাবে।
-
সাসপেনশন ও চাকা: সামনে ১৯ ইঞ্চি এবং পিছনে ১৮ ইঞ্চির চাকা। সামনে রয়েছে ৪১ মিমি ফ্রন্ট ফর্ক এবং পিছনে টুইন হাইড্রোলিক শক অ্যাবজ়র্বার।
-
সুইচগিয়ার: রেট্রো স্টাইল অ্যালুমিনিয়াম সুইচগিয়ার এবং অ্যাডজাস্টেবল লিভার।
দাম ও বুকিং: নতুন এই বুলেট পাওয়া যাবে Cannon Black এবং Battleship Blue—এই দুটি প্রিমিয়াম রঙে। বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৩,৬৪,৮৫৬ টাকা। ইতিমধ্যেই দেশের সমস্ত রয়্যাল এনফিল্ড ডিলারশিপে বাইকটির বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এছাড়া ক্রেতারা নিজেদের পছন্দমতো বাইকটিকে কাস্টমাইজ করার জন্য বিভিন্ন স্পেশাল অ্যাকসেসরিজও বেছে নিতে পারবেন।