“১৫ হাজার টাকা সস্তা রুপো”-জেনেনিন কতটা কমল সোনার দাম, লেটেস্ট রেট জানুন

সপ্তাহের শুরু থেকেই অব্যাহত সোনার দামের পতন। আন্তর্জাতিক বাজারের ধারা বজায় রেখে দেশের বাজারেও ক্রমাগত সস্তা হচ্ছে সোনা এবং রুপো। এক সপ্তাহের পরিসংখ্যান বলছে, ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৪,৬৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৪,৩০০ টাকা। পাশাপাশি রুপোর দামেও দেখা দিয়েছে বড়সড় পতন। এক সপ্তাহের ব্যবধানে রুপোর দাম কমেছে ১৫,০০০ টাকা পর্যন্ত।

প্রধান শহরগুলোতে সোনার আজকের দর (প্রতি ১০ গ্রাম):

শহর ২৪ ক্যারেট (টাকা) ২২ ক্যারেট (টাকা)
দিল্লি ১,৫৫,৯১০ ১,৪০,১৫০
মুম্বই ১,৫২,৭৩০ ১,৪০,০০০
কলকাতা ১,৫২,৭৩০ ১,৪০,০০০
চেন্নাই ১,৫৪,৯১০ ১,৪২,০০০
পুনে ১,৫২,৭৩০ ১,৪০,০০০
বেঙ্গালুরু ১,৫২,৭৩০ ১,৪০,০০০

রুপোর দামের হালহকিকত:

সোনার মতোই রুপোর বাজারেও স্বস্তি ফিরেছে। ৭ জুন সকালে প্রতি কেজি রুপোর দর ছিল ২,৬৫,০০০ টাকা। শুক্রবার দিল্লির বুলিয়ন বাজারে রুপোর দাম ৫,০০০ টাকা কমে দাঁড়ায় ২,৬০,৭০০ টাকায়। আন্তর্জাতিক বাজারে স্পট রুপোর দাম প্রতি আউন্স ৭২.৮৯ ডলার।

বিশেষজ্ঞদের মতে, দেশীয় বাজারের এই দাম পরিবর্তনের পেছনে আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দামের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব রয়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে বর্তমানে ৪,৪৭০.৭৯ ডলার। দামের এই ধারাবাহিক পতন সোনা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।