আর বন্ধু নন দুই ভারতীয় তারকা! বিচ্ছেদ নিয়ে তুঙ্গে জল্পনা, কেন এমনটা ঘটল?

ভারতীয় ক্রিকেট দলের অন্দরমহলে বন্ধুত্ব আর আস্থার সম্পর্ক নিয়ে বরাবরই আগ্রহ থাকে সমর্থকদের। কিন্তু এবার এমন এক গুঞ্জন সামনে এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের অবাক করেছে। প্রায় দুই বছর পার হতে চলল, দুই তারকা ক্রিকেটারের মধ্যেকার বন্ধুত্বের সম্পর্কে যেন বড়সড় ফাটল ধরেছে। তাঁদের মধ্যেকার শীতল সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সূর্যকুমারের মন্তব্য ও নতুন বিতর্ক: সম্প্রতি এই চর্চার মূলে উঠে এসেছে ভারতের টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি বিতর্কিত মন্তব্য। গত বছরের শেষে এক অনুষ্ঠানে সূর্যকুমার তাঁর ২০২৫ সালের পারফরম্যান্স (১৯ ইনিংসে মাত্র ২১৮ রান) নিয়ে আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, ”আমার ১৪ জন সৈনিক আমাকে ঢেকে দিচ্ছে… যেদিন আমি জ্বলে উঠব, সেদিন কী হবে তারা জানে।”

এই মন্তব্যটি মূলত তাঁর নেতৃত্ব এবং ব্যক্তিগত ফর্ম নিয়ে ওঠা সমালোচনার জবাবে দেওয়া হলেও, নেটিজেনদের একাংশ এটিকে দলের অভ্যন্তরীণ সমীকরণের সাথে মেলাতে শুরু করেছেন। তাঁদের দাবি, সূর্যকুমারের এই মন্তব্যের আড়ালে দলেরই অন্য এক তারকা ক্রিকেটারের সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট।

কেন ভাঙল বন্ধুত্ব? ক্রিকেট মহলের একাংশের মতে, গত দুই বছর ধরে এই দুই তারকাকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে বা মাঠের বাইরে খুব একটা দেখা যাচ্ছে না। আগে যে সখ্যতা ছিল, তা এখন আর নেই বললেই চলে। এমনকি মাঠের ভেতরেও তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সমর্থকদের একাংশ মনে করছেন, দীর্ঘ দিনের সেই সুসম্পর্কে হয়তো এখন ছেদ পড়েছে। যদিও এই বিষয়ে কোনো ক্রিকেটারই এখনো মুখ খোলেননি, কিন্তু তাঁদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মাঠের আচরণ ঘিরে জল্পনা থামছে না।

ভারতীয় ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্রের মধ্যেকার এই ‘দূরত্ব’ কি কেবল পেশাদার জটিলতা, নাকি ব্যক্তিগত কোনো সংঘাত? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে।