৬৫০০ mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা! বাজিমাত করতে এল Motorola Edge 70 Pro+

স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে থাকতে প্রিমিয়াম হ্যান্ডসেট লঞ্চ করল মটোরোলা। বাজারে এল নতুন Motorola Edge 70 Pro+। শক্তিশালী ৬৫০০ mAh ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং মিলিটারি-গ্রেড শক্তির এই ফোনটি এখন টেক-প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে।
দাম ও অফার:
ফোনটির ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৭,৯৯৯ টাকা। তবে ক্রেতারা ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাবেন। ১১ জুন থেকে ফ্লিপকার্ট এবং মটোরোলার অফিসিয়াল সাইটে ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে—প্যান্টোন স্টর্মি সি, প্যান্টোন চিকোরি কফি এবং প্যান্টোন জিনফান্ডেল-এ কিনতে পারবেন।
কেন কিনবেন এই ফোন? (মূল বৈশিষ্ট্য)
ডিসপ্লে: ৬.৮ ইঞ্চির ১.৫কে এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫২০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ওয়াটার টাচ সাপোর্টও রয়েছে।
ক্যামেরা: ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সনি LYT710 সেন্সর, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য থাকছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
প্রসেসর ও পারফরম্যান্স: ফোনটিতে আছে ৪ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম প্রসেসর, যা দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে এতে রয়েছে ভেপার কুলিং সিস্টেম।
ব্যাটারি ও চার্জিং: ৬৫০০ mAh-এর বিশাল ব্যাটারি এবং ৯০W ওয়্যারড চার্জিং সুবিধা। এছাড়া ১৫W ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে।
স্থায়িত্ব ও নিরাপত্তা: IP68 এবং IP69 রেটিং থাকায় এটি ধুলো এবং জলরোধী। নিরাপত্তার জন্য থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রতিযোগিতায় কারা?
৪৭,৯৯৯ টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি বাজারে মূলত Nothing Phone (4a) Pro, Ai+ NovaFlip 5G, Google Pixel 10a এবং OPPO Reno14 5G-এর মতো স্মার্টফোনগুলোকে টেক্কা দেবে।