ব্যাঙ্ক অফ বরোদায় ৫০০০ শূন্যপদে নিয়োগ! পশ্চিমবঙ্গেও প্রচুর সুযোগ, আবেদন করবেন কীভাবে?

চাকরির সন্ধানে থাকা প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ ‘ব্যাঙ্ক অফ বরোদা’-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষানবিশ (Apprenticeship) হিসেবে মোট ৫,০০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের আগ্রহী প্রার্থীরাও এই সুযোগ কাজে লাগাতে পারবেন, কারণ রাজ্য থেকে ১৯৪ জনকে নিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে, শিক্ষানবিশ আইন ১৯৬১-এর নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
শূন্যপদ: মোট ৫,০০০টি (পশ্চিমবঙ্গ থেকে ১৯৪টি)।
বেতন: নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বৃত্তি (Stipend) প্রদান করা হবে।
নির্বাচন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduate) হতে হবে। পাশাপাশি, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (NAPS) অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS)-এ নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।
১. প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট https://bankofbaroda.bank.in/-এ যান।
২. নিয়োগ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৩. আবেদনের পর নির্দিষ্ট আবেদনমূল্য জমা দিন।
৪. সমস্ত প্রক্রিয়া শেষ করে ফর্মটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট সংগ্রহ করে রাখুন।
আবেদনের শেষ তারিখ:
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ জুন, ২০২৬।
প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, আবেদন করার আগে অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত বিস্তারিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়ার জন্য। এটি ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য একটি দারুণ সুযোগ।