আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে? পিএম কিষাণ-এর স্ট্যাটাস চেক করবেন যেভাবে

দেশের কোটি কোটি কৃষকের মুখে হাসি ফোটাতে মোদী সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প হলো ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ বা পিএম কিষাণ (PM Kisan)। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়, যা তিনটি সমান কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়। তবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী কিস্তির টাকা নিরবচ্ছিন্নভাবে পেতে হলে ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করা বাধ্যতামূলক।

কেন ই-কেওয়াইসি জরুরি?
যাঁরা এখনও ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাঁদের টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সরকারি নির্দেশ অনুযায়ী, দেরি না করে দ্রুত ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ই-কেওয়াইসি করার উপায়:
সরকার মূলত তিনভাবে এই কাজ করার সুবিধা দিচ্ছে:
১. OTP ভিত্তিক e-KYC: আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) ব্যবহার করে।
২. Biometric e-KYC: আপনার হাতের আঙুলের ছাপ (Fingerprint) ব্যবহার করে।
৩. Face Authentication e-KYC: আপনার মুখের স্ক্যান বা ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে।

আপনারা চাইলে নিকটবর্তী CSC সেন্টার, PM-KISAN মোবাইল অ্যাপ অথবা সরাসরি অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এই কাজ সম্পন্ন করতে পারেন।

স্ট্যাটাস চেক করবেন যেভাবে:
আপনার কিস্তির টাকা সংক্রান্ত তথ্য জানার জন্য বা স্ট্যাটাস চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

প্রথমে PM-KISAN-এর অফিসিয়াল পোর্টালে (pmkisan.gov.in) যান।

‘Beneficiary Status’ অপশনে ক্লিক করুন।

সেখানে আপনার আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করুন।

এরপরই আপনি আপনার কিস্তির টাকা কবে এবং কোন অ্যাকাউন্টে ঢুকেছে, তার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।