কলেজ পড়ুয়াদের জন্য সুখবর! কেন্দ্রীয় মন্ত্রকের ইন্টার্নশিপে কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

পড়াশোনার পাশাপাশি চাকরির পূর্ব-প্রশিক্ষণ বা ইন্টার্নশিপ খুঁজছেন? তবে আপনার জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ (MeitY) নিয়ে এসেছে বিশেষ সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬। যারা নতুন কিছু শিখতে চান এবং কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আগামী ৭ জুন পর্যন্ত এই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে।

কারা আবেদন করতে পারবেন? (যোগ্যতা)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা (ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে)।

স্কুল বা স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীরা।

ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী (১০+২+৪ প্যাটার্ন বা চূড়ান্ত বর্ষে থাকা)।

ইন্টিগ্রেটেড বা ডুয়াল ডিগ্রিধারী শিক্ষার্থী (১০+২+৫ প্যাটার্ন)।

ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

ইন্টার্নশিপের ক্ষেত্র ও আসন সংখ্যা:
মোট ১২টি আসনের জন্য এই ইন্টার্নশিপটি অনুষ্ঠিত হবে:

প্রোগ্রাম ম্যানেজমেন্ট: ৫টি আসন

অ্যাওয়ারনেস অ্যান্ড কমিউনিকেশন: ২টি আসন

টেকনোলজি ম্যানেজমেন্ট: ২টি আসন

ক্যাপাসিটি বিল্ডিং: ২টি আসন

প্রজেক্ট অ্যাপ্রেইজাল: ২টি আসন

স্টাইপেন্ড ও সময়সীমা:
স্টাইপেন্ড: নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।

সময়কাল: এই ইন্টার্নশিপটি দুই মাসব্যাপী (জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬)। বিশেষ প্রয়োজনে এক মাস বাড়িয়ে অক্টোবর পর্যন্ত করা হতে পারে।

আবেদন করার পদ্ধতি:
১. ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
২. ‘Meity Internship Programme 2026’-এর গুগল ফর্মটি ডাউনলোড করুন।
৩. নাম, জন্ম তারিখ, ইমেলসহ সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
৪. আপনার সিভি (CV) এবং কলেজ থেকে পাওয়া অনাপত্তি সনদ (NOC) স্ক্যান করে আপলোড করুন।
৫. সব শেষে ফর্মটি জমা দিন।