রানির সঙ্কটে হাত বাড়িয়ে দিলেন শাহরুখ খান, থাকছেন একই জায়গায়

১৫ তারিখ নেতাজি ইন্ডোরে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। কে নেই সে মঞ্চে? বিগ বি, অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের বাদশা শাহরুখ খান। রানি মুখার্জি, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, কুমার শানু, সুধীর মিশ্র, অরিজিৎ সিং-সহ বহু বিশিষ্টজনেরা হাজির হয়েছেন এ বছরের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, রানি মুখোপাধ্যায় ১৫ তারিখ বিজনেস ক্লাসের টিকিট না পাওয়ায় কিং খানের চার্টার্ড ফ্লাইটে এসেছেন। দু’জন থাকছেনও শহরের একই পাঁচতারা হোটেলে। তবে ফেরার পথে রানি মুখার্জি ফিরছেন ১৫ তারিখ, রাত ৮.৪০-এ এক প্রাইভেট এয়ারওয়েজে। শাহরুখ-রানি শুধুমাত্র বলিউডের সহকর্মী নন বা একে অপরের ছবির নায়ক, নায়িকাই নন। দুজনের পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর। তাই রানির এই সঙ্কটে আরো একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ।

দিদা আরতি রায়ের মৃত্যুর পর রানি প্রথমবার কলকাতায় আসছেন। এখন মাসি দেবশ্রী রায় ও অন্যান্য পারিবারিক সদস্যদের সঙ্গে রানি সাক্ষা‍ত করেন কি না, সেটাই দেখার। যদিও তার হাতে সময় খুবই অল্প ১৫ তারিখ রাতেই মুম্বাই ফিরছেন রানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *