DBT-লিঙ্ক না থাকলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! জানুন ২ মিনিটে চেক করার সহজ পদ্ধতি

১৫ বছর পর রাজ্যে ঐতিহাসিক ক্ষমতার পালাবদল ঘটেছে। বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের নতুন শাসকদল এখন বিজেপি। আর ক্ষমতায় এসেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালুর তোড়জোড় শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সব ঠিক থাকলে আগামী জুন মাস থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করবে।

তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (Direct Benefit Transfer) সুবিধা বা আধার সিডিং অ্যাক্টিভ না থাকে, তবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে যেতে পারে। আপনার অ্যাকাউন্টে এই পরিষেবা চালু আছে কি না, তা মোবাইল ফোনের মাধ্যমেই সহজে ঘরে বসে পরীক্ষা করে নিতে পারবেন।

কীভাবে চেক করবেন DBT স্ট্যাটাস? (Step-by-Step Guide)

আপনার অ্যাকাউন্টে সরকারি টাকা সরাসরি ঢোকার প্রক্রিয়াটি সচল রয়েছে কি না, তা জানার পদ্ধতিটি নিম্নরূপ:

১. প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার খুলে NCPI লিখে সার্চ করুন এবং অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকুন। ২. ওয়েবসাইটের ডানদিকের কোণে থাকা ৩টি ডট অর্থাৎ মেনু বাটনে ক্লিক করুন। ৩. মেনু লিস্টটি খুললে সেখান থেকে ‘কাস্টমার’ (Customer) অপশনে ক্লিক করতে হবে। ৪. এরপর নতুন অপশনগুলির মধ্য থেকে ‘ভারত আধার সিডিং এনাবেলার’ (BASE) বিকল্পটি বেছে নিন। ৫. এবার একটি নতুন ট্যাব ওপেন হবে, যার মেনুতে দেখতে পাবেন ‘আধার ম্যাপড স্ট্যাটাস’ (Aadhaar Mapped Status) অপশন। ৬. এই অপশনে ক্লিক করার পর আপনার নির্দিষ্ট পরিচয়পত্র বা আধার নম্বর এবং স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে সবুজ রঙের ‘চেক স্ট্যাটাস’ (Check Status) বাটনে ক্লিক করুন। ৭. এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘কনফার্ম’ করলেই স্ক্রিনে আপনার ম্যাপিং স্ট্যাটাস ভেসে উঠবে।

জরুরি সঙ্কেত: যদি স্ক্রিনে ‘ম্যাপিং স্ট্যাটাস এনাবেল ফর DBT’ (Enabled for DBT) লেখাটি দেখতে পান, তবে নিশ্চিন্ত থাকুন; আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে।

যদি ‘ম্যাপ’ করা না থাকে, তবে কীভাবে লিঙ্ক করবেন?

যদি স্ট্যাটাসে আধার ম্যাপ বা ডিবিটি অ্যাক্টিভ না দেখায়, তবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে লিঙ্ক করতে হবে। তার পদ্ধতিও অত্যন্ত সহজ:

  • একইভাবে NPCI-এর অফিশিয়াল সাইটে গিয়ে ‘কাস্টমার’ থেকে ‘ভারত আধার সিডিং এনাবেলার’ অপশনে যান।

  • নতুন ট্যাবের বাঁদিকে থাকা ‘আধার সিডিং/ডিসিডিং’ (Aadhaar Seeding/Deseeding) অপশনে ক্লিক করে নিজের আধার নম্বরটি বসান।

  • ঠিক পাশেই দেখতে পাবেন ‘রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডিসিডিং’ বিকল্প। সেখানে নিজের সুবিধামতো ‘সিডিং টাইপ’ বাছতে হবে (যেমন: ফ্রেশ সিডিং, অথবা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে মুভমেন্ট)।

  • এরপর আপনি যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে চান, সেই অ্যাকাউন্ট নম্বরটি পরপর দুইবার টাইপ করুন।

  • শেষে ক্যাপচা কোডটি পূরণ করে ‘সাবমিট’ (Submit) অপশনে ক্লিক করুন।

এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে মাত্র কয়েক মিনিট সময় লাগতে পারে। লিঙ্ক সফলভাবে সম্পূর্ণ হলে বা কোনও কারণে রিজেক্ট হলে, দুই ক্ষেত্রেই আপনার মোবাইলে এসএমএস (SMS)-এর মাধ্যমে নিশ্চিত বার্তা পাঠিয়ে দেওয়া হবে। জুন মাসের আগেই এই প্রক্রিয়াটি সেরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।