প্রকাশ্যে মিথিলার ‘মায়া’ সিনেমার পোস্টার

রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত বহু প্রতীক্ষিত ‘মায়া’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছে। ‘মায়া’র অফিশিয়াল পোস্টার দুই ভাগে বিভক্ত। একটি পোস্টারে সিনেমার সব অভিনেতাকে দেখা যাচ্ছে। অন্য পোস্টারে রয়েছেন সব অভিনেত্রী। এই সিনেমার মাধ্যমেই মিথিলার ভারতীয় সিনেমায় অভিষেক হয়েছে। ‘এবিপি আনন্দ’র খবরে এ তথ্য জানা গেছে।

এর মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকটি এবার সিনেমায় রূপ দিয়েছেন পরিচালক রাজর্ষি দে। তবে এর প্রেক্ষাপট তৈরি হয়েছে সম্পূর্ণ বাঙালি ঘরানায়।

উল্লেখ্য, এই ছবিতে রয়েছেন ভারতীয় বাংলা সিনেমা ভুবনের একাধিক বড় তারকা। আগেই প্রকাশ্যে এসেছিল এসব চরিত্রের প্রথম লুক। এবার দেখা গেলো ছবির পোস্টার। ‘মায়া’য় মিথিলা ছাড়াও আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী।

in

অন্যদিকে বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে।

আরও জানা গেছে, এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *