কৃষকদের অ্যাকাউন্টে আসবে ৬০০০ টাকা! পিএম কিসানে ফের আবেদন শুরু, ২৩তম কিস্তির আগে দারুণ সুযোগ!

দেশের অন্নদাতাদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পে ফের শুরু হয়েছে নতুন নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এর ফলে যে সমস্ত কৃষক এখনও এই প্রকল্পের আওতায় আসেননি, তাঁদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ। জুলাই মাসেই আসতে পারে ২৩তম কিস্তির টাকা, তার আগেই আবেদন সেরে রাখলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে সরকারি সহায়তা।

বাড়ছে উপভোক্তার সংখ্যা
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, অযোগ্য আবেদনকারীদের বাদ দেওয়ার পর তালিকায় স্বচ্ছতা এসেছে। ২১তম কিস্তিতে সুবিধাভোগীর সংখ্যা ছিল ৯.৩৫ কোটি, যা ২২তম কিস্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৯.৪৫ কোটিতে। আসন্ন ২৩তম কিস্তিতে আরও ১০ লক্ষ নতুন কৃষক এই তালিকায় যুক্ত হতে চলেছেন। বছরে তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠায় মোদী সরকার।

কবে ঢুকবে পরবর্তী কিস্তির টাকা?
গত ১৩ মার্চ ২২তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি ৪ মাস অন্তর কিস্তির টাকা দেওয়া হয়। সেই হিসেবে পরবর্তী অর্থাৎ ২৩তম কিস্তির টাকা আগামী জুলাই (২০২৬) মাসে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবেদন করবেন কীভাবে?
এই প্রকল্পে আবেদনের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই, বছরের যে কোনও দিন আবেদন করা যায়।

অনলাইন পদ্ধতি: পিএম কিসানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Farmers Corner’-এ ‘New Farmer Registration’-এ ক্লিক করতে হবে। এরপর আধার নম্বর ও মোবাইল দিয়ে ভেরিফিকেশন সেরে জমির যাবতীয় তথ্য ও ব্যাঙ্ক ডিটেইলস দিলেই আবেদন সম্পন্ন হবে।

অফলাইন পদ্ধতি: আপনার নিকটবর্তী CSC (Common Service Center)-এ গিয়ে মাত্র ৫০ টাকার বিনিময়ে আবেদন করা সম্ভব। আবেদনের সময় আধার কার্ড, জমির পর্চা এবং ব্যাঙ্কের পাশবই সঙ্গে রাখা বাধ্যতামূলক।

e-KYC জরুরি: মনে রাখবেন, নতুন হোক বা পুরনো—সমস্ত উপভোক্তাদের জন্য e-KYC সম্পন্ন করা বাধ্যতামূলক। যারা এখনও এই প্রক্রিয়া সারেননি, তাঁদের টাকা আটকে যেতে পারে। তাই দেরি না করে আজই নাম নথিভুক্ত করে সরকারি সুবিধা সুনিশ্চিত করুন।