রান্নাঘরে নীল ডেনিম পরে উষ্ণতা ছড়ালেন ইশা সাহা! ছবি দেখে জয় সরকার বললেন, ‘খিদে পেয়ে গেল’!

‘সোনাদা’র অ্যাডভেঞ্চারে আবারও ঝিনুকের চরিত্রে ফিরছেন তিনি। বড় পর্দায় ‘সপ্তডিঙার গুপ্তধন’ মুক্তির প্রহর গুনছেন ভক্তরা। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন টলিউডের হার্টথ্রব ইশা সাহা। তবে এবারের লোকেশন কোনো স্টুডিও বা বিদেশের সমুদ্র সৈকত নয়, বরং নিজের ঘরের রান্নাঘরেই মোহময়ী লুকে ধরা দিলেন অভিনেত্রী।
নীল ডেনিম আর মেকআপহীন সৌন্দর্য
ইশার সাম্প্রতিক পোস্টে তাঁকে দেখা যাচ্ছে একটি নীল ডেনিম শার্ট এবং শর্টসে। চুলে হালকা খোঁপা আর নামমাত্র মেকআপ—এই সাধারণ সাজেই ইশা যেন হয়ে উঠেছেন অসামান্য। রান্নাঘরের স্লাবে বসে করা এই ফটোশুটে অভিনেত্রীর চাহনি যেন ঘায়েল করছে নেটিজেনদের।
অভিনেত্রীর বদলে চর্চায় রান্নাঘর!
ইশার রূপের জাদু থাকলেও কমেন্ট বক্সে লড়াই চলল অন্য বিষয়ে। নেটিজেনদের বড় একটা অংশ ইশার রূপের চেয়ে তাঁর ঝকঝকে রান্নাঘরের প্রশংসায় বেশি পঞ্চমুখ। সহ-অভিনেতা রাজদীপ গুপ্ত মজা করে লিখেছেন, “বাহ রান্নাঘরটা ঝকঝকে পরিষ্কার রেখেছেন একদম, গুড গার্ল।” অন্যদিকে প্রখ্যাত সঙ্গীতশিল্পী জয় সরকার অভিনেত্রীর লুকে মজে সরাসরি লিখলেন, “খিদে পেয়ে গেল!” কেউ আবার মস্করা করে জানতে চেয়েছেন, ফটোশুটের চক্করে এদিন রান্না আদৌ হয়েছে কি না!
সম্পর্ক ও সিঙ্গল লাইফ
ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মাঝেমধ্যেই চর্চায় থাকেন ইশা। তবে সেই গুজব উড়িয়ে অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আপাতত সিঙ্গল লাইফ চুটিয়ে উপভোগ করছেন এবং বিয়ের কোনো পরিকল্পনা তাঁর নেই।
সোনাদার অপেক্ষায় দিনগোনা
২০১৮-এ ‘গুপ্তধনের সন্ধানে’ থেকে শুরু করে ২০২২-এ ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’—সোনাদা, আবির ও ঝিনুকের রসায়ন বরাবরই সুপারহিট। দীর্ঘ চার বছর পর আবির চট্টোপাধ্যায়কে আবার সোনাদা হিসেবে দেখতে মুখিয়ে আছেন দর্শক। আর মুক্তির আগেই ইশার এই বোল্ড লুক সেই উত্তজনা দ্বিগুণ করে দিল।