টিকিটের চিন্তায় ঘুম নেই? গরমে যাত্রীদের স্বস্তি দিতে ১১টি বিশেষ ট্রেন নামাল রেল, দেখুন পূর্ণাঙ্গ রুট ও সময়সূচী!

এপ্রিলের তীব্র দহন আর আসন্ন গরমের ছুটির ভিড়— এই দুই পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমেছে ভারতীয় রেল। পূর্ব রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন যেমন হাওড়া, দুর্গাপুর এবং আসানসোলকে সংযুক্ত করে মোট ১১টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখে নিন আপনার প্রয়োজনীয় ট্রেনের তালিকা:

১. দুর্গাপুর-উধনা ও দুর্গাপুর-বলসাদ রুট (গুজরাট কানেকশন):
উধনা–দুর্গাপুর (০৯১৭৫/০৯১৭৬): ২২ ও ২৩ এপ্রিল উধনা থেকে এবং ২৩ ও ২৪ এপ্রিল দুর্গাপুর থেকে ছাড়বে। অন্ডাল ও আসানসোলে স্টপেজ।

বলসাদ–দুর্গাপুর (০৯০৭৯/০৯০৮০): ২২ ও ২৬ এপ্রিল বলসাদ থেকে ছাড়বে। ফিরতি পথে ২৪ ও ২৮ এপ্রিল দুর্গাপুর থেকে যাত্রা শুরু করবে।

উধনা–দুর্গাপুর (০৯১৭৩/০৯১৭৪): ২১ ও ২৫ এপ্রিল উধনা থেকে এবং ২২ ও ২৬ এপ্রিল দুর্গাপুর থেকে ছাড়বে।

২. হাওড়া ও ডানকুনি থেকে বিশেষ ট্রেন:
ভাবনগর–হাওড়া (০৯৫৩১/০৯৫৩২): ২৭ এপ্রিল ভাবনগর থেকে এবং ২৩ ও ৩০ এপ্রিল হাওড়া থেকে ছাড়বে। এই ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান ও দুর্গাপুরেও থামবে।

চেন্নাই সেন্ট্রাল–ডানকুনি (০৬০৩৭/০৬০৩৮): ২৫ এপ্রিল চেন্নাই থেকে এবং ২৭ এপ্রিল ডানকুনি থেকে ছাড়বে।

৩. আসানসোল ও মধুপুর রুটের ট্রেন:
নান্দেদ–আসানসোল (০৭৭০১/০৭৭০২): ২১ এপ্রিল নান্দেদ থেকে এবং ২৩ এপ্রিল আসানসোল থেকে ছাড়বে। এতে এসি, স্লিপার ও জেনারেল সব সুবিধাই মিলবে।

সাবরমতী–দুর্গাপুর (০৯৪২১/০৯৪২২): ২১ ও ২৬ এপ্রিল সাবরমতী থেকে এবং ২৩ ও ২৮ এপ্রিল দুর্গাপুর থেকে ছাড়বে। এই ট্রেনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC Special)।

চার্লাপল্লি–মধুপুর (০৭৫৮৬/০৭৫৮৭ ও ০৭৫৮০/০৭৫৮১): ২৩ ও ৩০ এপ্রিল চার্লাপল্লি থেকে এবং ২৪ এপ্রিল ও ১ মে মধুপুর থেকে ছাড়বে। চিত্তরঞ্জন ও আসানসোলে স্টপেজ থাকবে।

যাত্রীদের জন্য জরুরি তথ্য:
অধিকাংশ স্পেশাল ট্রেনের সাধারণ (General), স্লিপার (Sleeper) এবং এসি (AC) কামরার ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অথবা খুব শীঘ্রই রেলের অফিসিয়াল পোর্টালে চালু হবে। দূরপাল্লার সফরের ক্ষেত্রে ঝঞ্ঝাট এড়াতে দ্রুত টিকিট বুক করার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ।