আমিরের স্ত্রী হচ্ছেন শ্রদ্ধা! ২২ বছরের ব্যবধান উড়িয়ে পর্দায় রোমান্স, কোন ছবির জন্য হাত মেলালেন দুই তারকা?

বলিউডে এবার এক অবিশ্বাস্য জুটির রসায়ন দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা। ‘ভারতপে’ (BharatPe) প্রতিষ্ঠাতা এবং ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত আশনীর গ্রোভারের বায়োপিকে এবার পর্দা কাঁপাতে আসছেন আমির খান। তবে আমিরকে ঘিরে যতটা উত্তেজনা, তার থেকেও বেশি চর্চা শুরু হয়েছে তাঁর বিপরীতে নায়িকার নাম প্রকাশ্যে আসতেই। শোনা যাচ্ছে, মিস্টার পারফেকশনিস্টের অনস্ক্রিন পত্নী হতে চলেছেন বলিউডের ‘স্ত্রী’ শ্রদ্ধা কাপুর!

আশনীর-মাধুরী জুটিতে আমির-শ্রদ্ধা!

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে আশনীর গ্রোভারের বিতর্কিত ও বর্ণময় জীবন নিয়ে ছবি করতে চলেছেন আমির খান। এবার সেই জল্পনায় সিলমোহর পড়তে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ছবিতে আশনীরের স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। উল্লেখ্য, ২০২২ সাল পর্যন্ত ভারতপে-র কন্ট্রোল ইউনিটের প্রধান ছিলেন মাধুরী।

২২ বছরের ব্যবধান: চর্চায় ‘অসম’ বয়স

আমির এবং শ্রদ্ধা— এই প্রথমবার একসঙ্গে বড় পর্দায় কাজ করতে চলেছেন। তবে তাঁদের জুটিকে ছাপিয়ে এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁদের বয়সের পার্থক্য।

  • আমির খান: ৬১ বছর।

  • শ্রদ্ধা কাপুর: ৩৯ বছর। দুই তারকার মধ্যে ২২ বছরের ফারাক থাকলেও ছবির চিত্রনাট্যের খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। নেটিজেনদের একাংশ এই নতুন জুটিকে স্বাগত জানালেও অনেকে আবার বয়সের ব্যবধান নিয়ে ট্রোল করতেও ছাড়ছেন না।

পরিচালনায় শ্রদ্ধার ‘বিশেষ বন্ধু’?

বলিপাড়ায় কান পাতলে আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এই বায়োপিকটি প্রযোজনা ও পরিচালনা করতে পারেন শ্রদ্ধার চর্চিত প্রেমিক রাহুল মোদী। যদিও ছবির শুটিং বা মুক্তির তারিখ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আমির-শ্রদ্ধা জুটির এই খবর ইতিমধ্যেই বলিউড মহলে হইচই ফেলে দিয়েছে।