সিঁড়ি থেকে পরে গিয়ে গুরুতর আহত, হাসপাতালে ভর্তি জুবিন

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জুবিনের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত জুবিন। এতে তার কনুই ভেঙেছে, পাঁজরে চিড় ধরেছে এবং মাথাতেও ভীষণ আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকদের পক্ষ থেকে তাকে ডান হাত আপাতত ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, অপারেশন করা হবে বলেও জানা গেছে।

সিঁড়ি থেকে জুবিন পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করতে শুরু করেছেন অনুরাগীরা।

আরও জানা গেছে, এরই মধ্যে জুবিনের ডান হাতে অস্ত্রোপচার হয়েছে। সেই হাত ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাকে হয়তো আজই ছেড়ে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *