অতিরিক্ত ধূমপানের কারণে ঠোঁট কালো হয়ে গিয়েছে? জেনেনিন ঘরোয়া টোটকা

অতিরিক্ত ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে মোটেও উপকারী নয়। ধূমপান ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এছাড়া অতিরিক্ত ধুমপানের কারণে ঠোঁটের রঙও বদলে যায়। স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে লাল ঠোঁটে কালো আবরণ পড়ে যায়।

এই কালো ঠোঁট নিয়ে অনেককেই বিপাকে পড়তে হয়। তবে কয়েকটি ঘরোয়া টোটকা ব্যবহার করলেই ফিরে পাওয়া সম্ভব ঠোঁটের স্বাভাবিক রং। চলুন জেনে নেয়া যাক সেই ঘরোয়া উপায়গুলো সম্পর্কে-

গ্লিসারিন ও পাতিলেবু

ময়শ্চারাইজ করার জন্য গ্লিসারিন খুব উপকারী। লেবু স্বাভাবিক স্ক্রাবার। আর যখন এই দু’টি উপাদান একসঙ্গে কাজ করবে তখন ম্যাজিকের মতো কাজ করে। তাই এই প্যাকটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। গ্লিসারিন ও পাতিলেবু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে দিন।

চিনি ও পাতিলেবুর রস

কালো ঠোঁটে রং ফেরানোর আরো একটি উপায়ও রয়েছে। এক চামচ চিনির মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিন। এটি ঠোঁটে লাগিয়ে দিন। কয়েক মিনিট এভাবে স্ক্রাব করুন। এরপর জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।

বীটরুট প্যাক

বীট ঘষে তার রস লাগান ঠোঁটে। গোলাপি রং ফিরে আসবে। এছাড়া ঠোঁটের ফাটা ভাব কমাতেও সাহায্য করে বীট। তবে শুধু বীটের রস ব্যবহার না করে তার সঙ্গে পাতিলেবুর রস মিশিয়েও ঠোঁটে মালিশ করতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। বেশ কয়েকদিন এই প্যাক লাগালে ঠৌঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।

টুথব্রাশ

শুধু দাঁতের জন্য কিন্তু টুথব্রাশ নয়। আরো অনেক কাজে লাগে এটি। তার মধ্যে একটি হলো ঠোঁটের যত্ন। ঠোঁটে একটু পেট্রলিয়াম জেলি লাগিয়ে ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। পাঁচ মিনিট প্রক্রিয়াটি চালিয়ে যান। এবার জল দিয়ে ধুয়ে নিয়ে ফের পেট্রলিয়াম জেলি ব্যবহার করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *