নারী শক্তির জয়জয়কার! ২০২৯ থেকেই কি কার্যকর হচ্ছে মহিলা সংরক্ষণ? মোদী সরকারের বড় মাস্টারস্ট্রোক!

২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে নারী নেতৃত্বাধীন উন্নয়ন বা ‘Women Led Development’-কে তুরুপের তাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ প্রশস্ত করতে এবার বসছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগেই দিল্লিতে আয়োজিত হতে চলেছে এক মেগা মহিলা সম্মেলন, যেখানে এক মঞ্চে দেখা যাবে রাজনীতির দিকপাল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের সফল নারীদের।

এক নজরে সম্মেলনের মূল আকর্ষণ

‘পঞ্চায়েত থেকে পার্লামেন্ট, সিদ্ধান্তে নারী, নব ভারতের প্রস্তুতি’—এই স্লোগানকে সামনে রেখেই আয়োজিত হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান। সম্মেলনে উপস্থিত থাকবেন:

  • কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদব

  • রাজ্য মন্ত্রী সাবিত্রী ঠাকুর

  • দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

  • মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাটকর। এছাড়া বর্তমান নারী সংসদ সদস্য এবং শিক্ষা, বিজ্ঞান ও ক্রীড়া জগতের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।