“রোদ লাগলে রং কালো হয়ে যাবে”, জুন মালিয়াকে ‘ফুটফুটে সাংসদ’ খোঁচা দিলীপের! তীব্র বিতর্ক রাজনীতির আঙিনায়
April 8, 2026

খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ফের বিতর্কের শিরোনামে। এদিন নির্বাচনী প্রচারে গিয়ে মেদিনীপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়াকে নিশানা করেন তিনি। রাজনৈতিক লড়াই ছেড়ে দিলীপের আক্রমণের তূণে উঠে আসে জুনের গায়ের রং ও সৌন্দর্য।
দিলীপ ঘোষ বলেন, “এখানে একজন ফুটফুটে সাংসদ হয়েছেন। মনোনয়নের দিন স্ট্রিট ডান্স দেখিয়ে চলে গেছেন। টিভিতেই ওনাদের দেখা যায়, পাড়ায় আসেন না। কাদা-জল লাগবে, রোদ লাগলে রং কালো হয়ে যাবে, তাই আসেন না।”
প্রতিক্রিয়া: দিলীপের এই ‘রং’ ও ‘সৌন্দর্য’ কেন্দ্রিক মন্তব্যে ক্ষুব্ধ রাজনৈতিক মহল। তৃণমূলের পক্ষ থেকে একে ‘নারীবিদ্বেষী’ মানসিকতা বলে কটাক্ষ করা হয়েছে। সাধারণ মানুষের একাংশ মনে করছেন, উন্নয়নের ইস্যু ছেড়ে ব্যক্তিগত আক্রমণ করা সুস্থ রাজনীতির পরিচয় নয়।