লক্ষ্মীর ভাণ্ডারে ৩০০০ থেকে বকেয়া DA মেটানো! বাংলার জন্য বিজেপির ‘সঙ্কল্পপত্রে’ একগুচ্ছ ধামাকা প্রতিশ্রুতি

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এপ্রিলের শুরুতেই মাস্টারস্ট্রোক দিতে চলেছে বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, বাংলার মানুষের মন জয়ে তৈরি তাদের নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’। তৃণমূল সরকারের বিরুদ্ধে আগে অভিযোগপত্র প্রকাশ করলেও, এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা দেখাবে এই বিশেষ ইস্তাহার।
সঙ্কল্পপত্রের ৭টি স্তম্ভ: কী কী থাকছে বিজেপির তুরুপের তাস?
১. পকেটে টান ও প্রশাসনিক সংস্কার:
বিজেপি ক্ষমতায় এলে গত ১৫ বছরের দুর্নীতির খতিয়ান তুলে ধরতে ‘শ্বেতপত্র’ প্রকাশ করবে। আমজনতার জন্য বড় ঘোষণা— লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর টাকা বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করা হবে। এছাড়া সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA) মাত্র ৪৫ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকছে।
২. পরিকাঠামো ও যাতায়াত:
দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত দ্রুত সড়ক যোগাযোগ, গভীর সমুদ্রবন্দর এবং নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। রাজ্যে তৈরি হবে ৪টি নতুন শহর। পাশাপাশি মহিলা ও পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর কথা বলা হয়েছে।
৩. শিল্প ও সিঙ্গুর:
বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর পাশাপাশি সিঙ্গুরে তৈরি হবে বিশাল শিল্পপার্ক। চা, পাট এবং প্রতিরক্ষা শিল্পে বিপুল বিনিয়োগের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান তৈরির আশ্বাস দেওয়া হয়েছে।
৪. শিক্ষা ও স্বাস্থ্য বিপ্লব:
জাতীয় শিক্ষানীতি ২০২০ কার্যকর করার পাশাপাশি উত্তরবঙ্গে আইআইটি (IIT) ও আইআইএম (IIM) তৈরির পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করা এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ২৪ ঘণ্টা পরিষেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৫. কৃষকদের স্বস্তি:
বন্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সার-বীজের সহজলভ্যতা— কৃষকদের পাশে দাঁড়াতে একগুচ্ছ পরিকল্পনা। আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ এবং মাছ ও রেশম শিল্পের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।