হাতে সময় মাত্র কয়েক দিন! ৩১শে মার্চের আগে এই ৪টি কাজ না সারলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন

২০২৫-২৬ আর্থিক বছর বিদায় নেওয়ার পথে। ২০২৬-২৭-এর নতুন অর্থবছর শুরু হওয়ার আগে করদাতাদের জন্য এখন প্রতিটি দিন মূল্যবান। সঠিক সময়ে পরিকল্পনা না করলে আপনার পকেট থেকে বেরিয়ে যেতে পারে বাড়তি টাকা। দেখে নিন কোন কাজগুলো আপনার এখনই করা উচিত:

১. বিনিয়োগের প্রমাণপত্র (Investment Proof) জমা:
আপনি যদি সংস্থাকে কর ছাড়ের জন্য বিনিয়োগের ঘোষণা দিয়ে থাকেন, তবে এখনই তার আসল নথি জমা দিন। দেরি করলে আপনার বেতন থেকে অতিরিক্ত TDS কেটে নেওয়া হতে পারে।

২. অ্যাডভান্স ট্যাক্স বা অগ্রিম কর:
যাঁদের মোট কর দায় ১০,০০০ টাকার বেশি, তাঁদের ১৫ই মার্চের মধ্যে অগ্রিম কর দেওয়ার কথা ছিল। যদি এখনও না দিয়ে থাকেন, তবে ৩১শে মার্চের মধ্যে তা মিটিয়ে ফেলুন, অন্যথায় সুদ ও জরিমানা গুণতে হবে।

৩. কর সাশ্রয়কারী প্রকল্পে বিনিয়োগ:
পুরনো কর কাঠামোয় (Old Tax Regime) থাকলে PPF, SSY বা NSC-র মতো সরকারি স্কিমগুলোতে ৩১শে মার্চের আগে বিনিয়োগ সম্পন্ন করুন। মনে রাখবেন, এই অ্যাকাউন্টগুলি সচল রাখতে ন্যূনতম বার্ষিক আমানত জমা দেওয়া বাধ্যতামূলক।

৪. স্বাস্থ্য বিমা ও ধারা 80D:
নিজের ও পরিবারের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দিয়ে আপনি মোটা টাকা কর ছাড় পেতে পারেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই ছাড়ের সীমা ৫০,০০০ টাকা পর্যন্ত।