পুরানো গাড়ি বদলে ১.৩ লাখ ছাড়! মারুতি থেকে এমজি— মধ্যবিত্তের বাজেটে সেরা ৫টি ইলেকট্রিক গাড়ির সুলুকসন্ধান

পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামের বাজারে এখন সবার নজর ইলেকট্রিক গাড়ির (EV) দিকে। কিন্তু অনেকেই দ্বিধায় থাকেন—কয়েক বছর পর এই গাড়ির দাম কি একদম কমে যাবে? আপনার এই চিন্তা দূর করতে ভারতের বাজারে এখন এমন কিছু ইভি (EV) রয়েছে, যা আপনাকে দুর্দান্ত ‘রিসেল ভ্যালু’ বা বাইব্যাক গ্যারান্টি দিচ্ছে।

তালিকায় সেরা ৫টি ইলেকট্রিক গাড়ি:

  • VinFast VF6 ও VF7: ভিয়েতনামি সংস্থা ভিনফাস্ট ভারতের বাজারে ধামাকা অফার দিচ্ছে। এই গাড়িতে ৭৫% পর্যন্ত রিসেল ভ্যালু পাওয়া যাচ্ছে। এছাড়া পুরানো পেট্রোল গাড়ি বদলে ইভি কিনলে ১.৩ লক্ষ টাকার এক্সচেঞ্জ বোনাসও মিলছে।

  • MG Comet EV: শহরের ভিড়ে চালানোর জন্য সেরা এবং ভারতের অন্যতম সস্তা ইভি। মাত্র ৪.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হওয়া এই গাড়িতে ৩ বছর পর ৬০% বাইব্যাক ভ্যালু নিশ্চিত করছে কোম্পানি।

  • Maruti Suzuki E Vitara: মারুতির প্রথম ইলেকট্রিক এসইউভি-তে থাকছে বিশেষ অফার। ৩ বছর বা ৪৫,০০০ কিমি পর্যন্ত ৬০% বাইব্যাক গ্যারান্টি দিচ্ছে মারুতি। সঙ্গে মিলছে বিনামূল্যে ওয়াল বক্স চার্জার এবং ১ বছরের ফ্রি পাবলিক চার্জিং।

  • MG Windsor EV: বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় ইভি। টাটা নেক্সন-কেও টক্কর দিচ্ছে এই গাড়ি। ৩ থেকে ৫ বছরের মেয়াদে এতে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাইব্যাক অফার রয়েছে।

ইলেকট্রিক গাড়ি এখন শুধু পরিবেশবান্ধব নয়, বরং আপনার পকেটের জন্যও সাশ্রয়ী। বিশেষ করে এই বাইব্যাক অফারগুলো থাকলে গাড়ি পুরোনো হলেও আপনার বিনিয়োগের বড় অংশ ফিরে পাওয়ার নিশ্চয়তা থাকে।

Samrat Das
  • Samrat Das