আজই বিশ্বকাপ থেকে OUT পাকিস্তান? জেনেনিন সুপার এইটের হিসেব

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ লগ্নে এসে খাদের কিনারায় দাঁড়িয়ে পাকিস্তান। ভারতের কাছে চূর্ণ হওয়ার পর এবার বাবর আজমদের সামনে ‘ডু অর ডাই’ ম্যাচ। প্রতিপক্ষ নামিবিয়া। কিন্তু সমস্যা শুধু নামিবিয়া নয়, পাকিস্তানের আসল শত্রু হয়ে দাঁড়িয়েছে আকাশ। যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়, তবে সব হিসেব উল্টে যেতে পারে সলমন আলি আঘাদের।
বৃষ্টি হলে কার কপাল পুড়বে? বর্তমানে গ্রুপ ‘এ’-তে ভারত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার সংগ্রহ ৪ পয়েন্ট। পাকিস্তানও ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও নেট রান রেটে আমেরিকার (+০.৭৮৭) থেকে অনেক পিছিয়ে বাবররা (-০.৪০৩)। নামিবিয়াকে হারালে পাকিস্তান ৬ পয়েন্টে পৌঁছাবে। কিন্তু ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলে পাকিস্তান পাবে মাত্র ১ পয়েন্ট। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে তারা ধুঁকতে ধুঁকতে সুপার এইটে গেলেও, হারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে পাক দল। আর পাকিস্তান পয়েন্ট হারালেই কপাল খুলবে মার্কিন যুক্তরাষ্ট্রের।
বাবরের অফ-ফর্ম ও স্পিন আতঙ্ক অধিনায়ক বাবর আজমের ব্যাটে রান থাকলেও টি-টোয়েন্টি সুলভ গতি নেই। বিশেষ করে এশিয়া কাপের পর থেকে স্পিনের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১০১.৭০, যা অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে ফাস্ট বোলাররা পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে দাগ কাটতে ব্যর্থ হচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে টিম ম্যানেজমেন্ট ফখর জামান বা সালমান মির্জাকে একাদশে আনতে পারে।
সুপার ৮-এর জটিল সমীকরণ যদি পাকিস্তান কোনোক্রমে নামিবিয়া বাধা টপকে সুপার ৮-এ পৌঁছায়, তবে তাদের গ্রুপ জি২-এ ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে। সেখানে প্রতিটি দল শূন্য পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করবে এবং গ্রুপ থেকে মাত্র দুটি দল সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবে। তবে তার আগে নামিবিয়াকে হারিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই এখন পাক ব্রিগেডের প্রধান লক্ষ্য।