লক্ষ্য ২০২৬: মার্চের দ্বিতীয় সপ্তাহে মোদীর ব্রিগেড সমাবেশ! প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে বড় চমক বিজেপির

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বাঁধছে বঙ্গ বিজেপি। ফেব্রুয়ারির শেষাশেষি প্রার্থী তালিকা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। রাজ্য কোর কমিটির বৈঠকে স্থির হয়েছে, প্রতিটি বিধানসভা আসনের জন্য অন্তত তিনটি করে নাম দিল্লিতে পাঠানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিটি (CEC), যেখানে বিভিন্ন সংস্থার করা গ্রাউন্ড-রিপোর্টের সঙ্গে এই নামগুলি মিলিয়ে দেখা হবে।

মোদী ম্যাজিক ও রথযাত্রা: বিজেপি সূত্রের খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটলেই অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় একটি বিশাল ব্রিগেড সমাবেশের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও, দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করবে দল, যার শেষ গন্তব্য হবে ব্রিগেড গ্রাউন্ড। দোলযাত্রার ঠিক পরেই রথযাত্রার সূচনা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

প্রথম একাদশে চমক: এবার প্রার্থী নির্বাচনে ‘গ্রাসরুট লেভেল’ বা তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা থেকে পাঠানো নামের তালিকায় যেমন নতুন মুখের আধিক্য থাকতে পারে, তেমনই বেশ কিছু বিতর্কিত বর্তমান বিধায়কের টিকিট কাটা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সল্টলেকের বৈঠকে কেন্দ্রীয় প