সোনার দামে আগুন! এক ধাক্কায় ১.৫৮ লাখ পার ২৪ ক্যারেট, মধ্যবিত্তের মাথায় হাত!

বিয়ের মরসুমে সাধারণ মানুষের পকেটে টান দিয়ে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। গত কয়েকদিনের পতন থেমে গিয়ে মঙ্গলবার সকাল থেকেই সোনার বাজারে দেখা যাচ্ছে ব্যাপক তেজিভাব। ভারতের বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৮,০৭০ টাকা ছুঁয়ে ফেলেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ৪,৮৮৭.৩০ ডলারে পৌঁছে যাওয়ায় স্থানীয় বাজারেও তার বড় প্রভাব পড়েছে।
প্রধান শহরগুলোতে সোনার দাম (প্রতি ১০ গ্রাম): দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৮,০৭০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১,৪৪,৯১০ টাকা। বাণিজ্য নগরী মুম্বই এবং কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৭,৯২০ টাকা ও ২২ ক্যারেট ১,৪৪,৭৬০ টাকা দরে বিকোচ্ছে। তবে চেন্নাইয়ে সোনার দাম সবচেয়ে বেশি, সেখানে ২৪ ক্যারেটের দাম ১,৫৯,৮৩০ টাকায় দাঁড়িয়েছে।
রুপোর দামে বড় লাফ: সোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রুপোও। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৩,০০,১০০ টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর ক্রমাগত সোনা কেনা এবং আন্তর্জাতিক লগ্নিকারীদের চাহিদার কারণে বছরের শেষ নাগাদ সোনার দাম আরও বাড়তে পারে।