পকেট বাঁচানোর সুবর্ণ সুযোগ! হোন্ডার গাড়িতে ₹১.৪৮ লক্ষ পর্যন্ত বাম্পার ছাড়, দেখে নিন তালিকা

আপনি কি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তবে ২০২৬-এর ফেব্রুয়ারি মাস আপনার জন্য নিয়ে এসেছে লক্ষ লক্ষ টাকা সাশ্রয়ের দারুণ সুযোগ। গাড়ি বাজারে তীব্র প্রতিযোগিতার বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা হোন্ডা (Honda) তাদের সেরা তিনটি মডেলে বিশাল ছাড়ের ঘোষণা করেছে। হোন্ডা আমেজ, হোন্ডা সিটি এবং হোন্ডা এলিভেট—এই তিন গাড়িতে গ্রাহকরা ১.৪৮ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন।
হোন্ডা এলিভেট (Honda Elevate): সবথেকে বেশি ছাড় হোন্ডার জনপ্রিয় এসইউভি (SUV) এলিভেটে মিলছে সবথেকে বড় ধামাকা অফার। এই গাড়িতে কোম্পানি সর্বোচ্চ ১,৪৮,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। যদিও কোম্পানি এই ছাড়ের বিস্তারিত ব্রেক-আপ জানায়নি, তবে জানানো হয়েছে যে এই সুবিধাগুলি সাধারণ কর্পোরেট অফারের অতিরিক্ত। এসইউভি প্রেমীদের জন্য এটি একটি সেরা ডিল হতে পারে।
হোন্ডা সিটি (Honda City 5th Gen): সেডানে রাজকীয় সাশ্রয় হোন্ডার আইকনিক সেডান হোন্ডা সিটির পঞ্চম প্রজন্মের মডেলটিতেও মিলছে আকর্ষণীয় ছাড়। এই প্রিমিয়াম সেডানটি কিনলে আপনি ১,২৭,৭০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন। SV, V, VX এবং ZX—এই চারটি গ্রেডে গাড়িটি উপলব্ধ। ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনের এই সেডানটি ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ভেরিয়েন্টেই বিপুল ছাড়ে পাওয়া যাচ্ছে।
হোন্ডা আমেজ (Honda Amaze): কম বাজেটে বেশি সুবিধা হোন্ডার সাব-৪ মিটার সেডান ‘আমেজ’-এর তৃতীয় প্রজন্মের মডেলে কোম্পানি ৫৭,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনের এই গাড়িটি মধ্যবিত্তের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। বর্তমানে এর ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৭.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।
উল্লেখ্য, এই অফারগুলি সীমিত সময়ের জন্য এবং ডিলারশিপ ভেদে অফারের পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে। তাই দেরি না করে আপনার নিকটবর্তী হোন্ডা শোরুমে যোগাযোগ করাই বুদ্ধিমানের কাজ হবে।