কলকাতায় ২১ জনের মৃত্যু ‘দুর্ঘটনা নয়, তৃণমূলের দুর্নীতি’! মোমো ফ্যাক্টরি নিয়ে মমতাকে বিঁধলেন অমিত শাহ

দক্ষিণ কলকাতার আনন্দপুরের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পরগনায় বিজেপি কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা মানতে অস্বীকার করেন। শাহ-র দাবি, এই মৃত্যুর মিছিল আসলে তৃণমূল সরকারের ‘দুর্নীতির ফল’।

অমিত শাহ অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় প্রশ্ন তোলেন, “আনন্দপুরের ওই মোমো ফ্যাক্টরি বা গুদামে কার কালো টাকা খাটানো হয়েছে? কারখানার মালিক কেনই বা ঘটনার পর বিদেশের মাটিতে গা ঢাকা দিলেন? সরকার কেন তাকে গ্রেপ্তার করতে পারল না?” স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, যখন কারখানার ভেতরে শ্রমিকরা বাঁচার জন্য আর্তনাদ করছিলেন, তখন সরকারের মন্ত্রীরা সেখানে পৌঁছাতে ৩২ ঘণ্টা সময় নিয়েছিলেন। এই বিলম্বই প্রমাণ করে যে শাসকদল কিছু লুকাতে চাইছে।

তিনি আরও বলেন, এই কারখানাগুলিতে কোনও অগ্নি-নির্বাপক ব্যবস্থা ছিল না, যা প্রশাসনের উদাসীনতাকেই তুলে ধরে। নিহতদের পরিবারকে শ্রদ্ধা জানিয়ে শাহ এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং ১৬ জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে শনাক্তকরণের জন্য। নিখোঁজ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় মৃত্যুপুরীতে পরিণত