দিয়া অতীত, নতুন প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন অভিষেক, জেনেনিন পাত্রীর পরিচয়

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মুখার্জীর সঙ্গে বিচ্ছেদের পর অভিষেকের জীবনে আসেন নতুন প্রেমিকা। আর সেই প্রেমিকার সাথে বছর ঘুরতে না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা অভিষেক বসু । দিয়া অর্থাৎ ‘মিঠাই’এর শ্রীতমার সাথে অভিষেকের বিচ্ছেদের তিন মাসের মধ্যেই অভিনেতার জীবনে আগমন হয় নতুন প্রেম। আর সেই প্রেমিকাকেই বিয়ে করতে চলেছেন অভিষেক বসু। সে আর কেউ নয়, ‘গঙ্গারাম’ ধারাবাহিকের অভিষেকের রেনে ম্যাডাম অর্থাৎ সুরভি মল্লিক।

জানা গিয়েছে, ‘গঙ্গারাম’ ধারাবাহিক থেকেই তাদের বন্ধুত্ব তা নাকি খুব গভীর হয়ে যায়। এরপর তারা আরো কাছাকাছি আসেন। সোশ্যাল মিডিয়াতেও একের পর এক ছবি পোস্ট করতে দেখা যায় এই জুটিকে। নেই কোনো লুকোছাপা। দুই পরিবার থেকেও নাকি রাজি হয়েছে তাদের বিয়েতে।

বেশ কিছুদিন আগেই দিয়ার সঙ্গে অভিষেকের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের মাত্র তিন মাসের মধ্যেই আবারও নতুন সম্পর্কে জড়ান গঙ্গারাম। এই প্রসঙ্গে সুরভি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “অভিষেকের আগের প্রেম ভেঙে গিয়েছে, আমার কিন্তু এটাই প্রথম সম্পর্ক। আমরা খুব যত্ন করে এগিয়েছি সম্পর্কটাকে। দুই পরিবার খুব খুশি।”

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে অভিষেক বলেন এখনকার যুগের অন্যান্য তারকাদের মত ডেস্টিনেশন ওয়েডিং তারা করবেন না। ব্যাপারটা তাদের ঠিক পছন্দ নয়।তারা পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়েই বিয়েটা সারবেন। তবে আপাতত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *