ইউক্রেনে রাশিয়ার প্রলয়ঙ্করী হামলা! ধেয়ে এল ১৩,০০০ কিমি গতির মিসাইল, ধ্বংসস্তূপে পরিণত কিভ!

শুক্রবার ভোরে এক ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলায় কেঁপে উঠল পুরো ইউক্রেন। রাশিয়ার এই অতর্কিত আক্রমণে রাজধানী কিভ-এ অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন গুরুতর আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে এই হামলা চালিয়ে মূলত জনজীবন ও পরিকাঠামো ধ্বংস করার কৌশল নিয়েছে ক্রেমলিন।

গতির দানব: ১৩,০০০ কিমি বেগে মিসাইল হামলা পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে এক অজ্ঞাত পরিচয় ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় রাশিয়া। লভিভের মেয়র আন্দ্রিয়ি সাদোভয়ি জানিয়েছেন যে, ইউক্রেনের বিমানবাহিনীর পশ্চিম কমান্ডের তথ্য অনুযায়ী এই মিসাইলটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩,০০০ কিলোমিটার। এত দ্রুত গতির মিসাইল আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ। মিসাইলটি ঠিক কোন প্রজাতির, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

ধ্বংসস্তূপে কিভ: বন্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা কিভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেনকো জানিয়েছেন, রাজধানীর দেসনিয়ানস্কি ও দিনিপ্রো জেলাকে লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালানো হয়। একটি বহুতল ভবনের ছাদে ড্রোন আছড়ে পড়ে আগুন ধরে যায়। মেয়োর ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, হামলার জেরে শহরের বড় একটি অংশে জল ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাইনাস তাপমাত্রায় এই বিদ্যুৎহীন অবস্থা সাধারণ মানুষের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই সতর্ক করেছিলেন যে, রাশিয়া শীতের সুযোগ নিয়ে বড় মাপের হামলা চালাতে পারে। বর্তমানে কিভে তুষারপাতের ফলে রাস্তাঘাট পিচ্ছিল এবং অন্ধকারচ্ছন্ন। এই বিপর্যয়কর পরিস্থিতিতে রাশিয়ার আক্রমণ ইউক্রেনের মানবিক সংকটকে আরও গভীর করল।