‘সন্তান আসার খবর কি সত্যি?’ প্রেগন্যান্সি গুঞ্জনে মুখ খুললেন ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী

বিয়ের বয়স মোটে তিন মাস, এরই মধ্যে কি অন্তঃসত্ত্বা অভিনেত্রী অভিকা গোর? ‘বালিকা বধূ’ খ্যাত এই অভিনেত্রীর মা হওয়ার খবর নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম সোশ্যাল মিডিয়া। স্বামী মিলিন্দ চন্দওয়ানির সঙ্গে করা একটি ইউটিউব ভিডিওতে ‘২০২৬ সালে বড় পরিবর্তন’ আসার কথা বলতেই জল্পনার আগুনে ঘি পড়ে। ভক্তদের একাংশ ধরে নেন, খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন এই তারকা দম্পতি।
অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিকা। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, “গর্ভবতী হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যে।” তবে কি বড় পরিবর্তনটি কী? অভিনেত্রী রহস্য জিইয়ে রেখে বলেন, “এমন কিছুই ঘটেনি। তবে আমাদের জীবনে আরেকটি বড় খবর আছে, যা আমরা খুব শীঘ্রই সবাইকে জানাব।” গত বছর একটি রিয়্যালিটি শো-তে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিকা ও মিলিন্দ। আপাতত প্রেগন্যান্সির খবর উড়িয়ে দিলেও, তাঁদের জীবনের সেই ‘গোপন’ সুসংবাদটি কী, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।