NCC-কে টাকা দেওয়া বন্ধ করে দিলো রাজ্য সরকার, সমস্যায় ক্যাডেটরা

রাজ্যসরকার NCC কে টাকা দেওয়া বন্ধ করে দিলো। বিষয়টি নিয়ে ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়েছেন রাজ্যের দায়িত্ব প্রাপ্ত ADG। ডিজি NCC কেও বিস্তারিতভাবে জানিয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই ফান্ড না আসার কারণে ক্যাম্প করতে সমস্যায় পড়েছেন নক ক্যাডেটরা।

ফান্ড না আসার কারণে নতুন করে কোনো ক্যাডেট নেওয়া হবেনা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে এই সমস্যার কথা রাজ্যের মুখ্যসচিব ও অর্থ সচিবকেও জানানো হয়েছে। সেই সাজাতে এই বিষয়টি প্রতিরক্ষা দফতরেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, NCC ক্যাডেটরা বেশিরভাগই তরুণ ও কিশোর বয়সের। কম বয়সের থেকেই তারা প্রপার ট্রেইনিংএর মাধ্যমে শিখে নিতে পারে সেনা বাহিনীর বিভিন্ন নিয়ম ও শৃঙ্খলা সম্পর্কে। প্রপার ট্রেনিং ও নিয়মিত প্যারেডে অংশ নেওয়ার ফলে তাদের শরীর হয় সুস্থ সবল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *