হাদি খুনে উত্তাল বাংলাদেশ! ১২ ফেব্রুয়ারির নির্বাচন কি বিশ বাঁও জলে? ইউনূস সরকারের ওপর বাড়ছে আমেরিকার চাপ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে খুনের ঘটনায় ওপার বাংলার পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। নিহতের ভাই ওমর হাদির দাবি, আসন্ন সাধারণ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সরাসরি অন্তর্বর্তী সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি দাবি করেছেন, নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতেই হাদিকে লক্ষ্য করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের অরাজক পরিস্থিতি নিয়ে এবার সরব হয়েছে আমেরিকা। মার্কিন কংগ্রেসের সদস্যরা মহম্মদ ইউনূসকে চিঠি লিখে বাংলাদেশে দ্রুত এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য চাপ দিয়েছেন। আন্তর্জাতিক মহলের মতে, আইনশৃঙ্খলার এই শোচনীয় অবস্থায় নির্বাচন করানো প্রায় অসম্ভব। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট আদৌ হবে কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে দেশের ভেতরে হাদি খুনের প্রতিবাদে বিক্ষোভ এবং অন্যদিকে বিদেশের চাপ— সব মিলিয়ে ইউনূস প্রশাসন এখন প্রবল সংকটে।