মেসি-কাণ্ডে বিতর্কের মাঝেই সামনে এল অরূপ বিশ্বাসের আয়ের খতিয়ান! বছরে কত টাকা রোজগার করেন তিনি?

অরূপ বিশ্বাসের দাখিল করা হলফনামা অনুযায়ী, গত কয়েক বছরে তাঁর বার্ষিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে:অর্থবর্ষবার্ষিক আয় (টাকা)২০১৫-১৬৭,০৭,৯৬৪২০১৬-১৭৫,৯১,৩৯০২০১৭-১৮১২,৩১,১৫৬২০১৮-১৯১২,৯৭,৫৬৪২০১৯-২০১৪,২১,৭৮২ব্যাঙ্কে গচ্ছিত টাকা ও নগদভোটের হলফনামা দেওয়ার সময় তাঁর হাতে নগদ এবং বিভিন্ন ব্যাঙ্কে জমানো টাকার পরিমাণ ছিল নিম্নরূপ:হাতে নগদ: ২৪,৪৮০ টাকা।মোট ব্যাঙ্ক ব্যালেন্স: প্রায় ৬৫.৫৪ লক্ষ টাকা (ইউনিয়ন ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক এবং অন্ধ্র ব্যাঙ্কের একাধিক অ্যাকাউন্টে মিলিয়ে)।বিমা ও সোনাদানাLIC বিমা: মোট ৫টি বিমায় বিনিয়োগ রয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা।সোনা: ৫ লক্ষ ৬৩ হাজার ৭৫০ টাকা মূল্যের অলঙ্কার।অস্থাবর ও স্থাবর সম্পত্তিসবচেয়ে অবাক করা বিষয় হলো, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বিধায়ক এবং একাধিকবার পূর্ণ মন্ত্রী থাকা সত্ত্বেও তাঁর নামে কোনও গাড়ি নেই। এমনকি তাঁর নামে কোনও বাণিজ্যিক ভবন বা অতিরিক্ত জমিও নেই।মোট স্থাবর সম্পত্তির মূল্য: প্রায় ৯৩.৩৯ লক্ষ টাকা।বসত বাড়ি: নিউ আলিপুরের দুর্গাপুর কলোনির বঙ্কিম মুখার্জি সরণীতে ১৫০০ স্কোয়ার ফুটের একটি বাড়ি। ১৯৯৭ সালে কেনা এই বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২২.৫০ লক্ষ টাকা।তদন্ত ও বিতর্ক:যুবভারতীতে মেসি-ম্যাচ চলাকালীন বিশৃঙ্খলা ও স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় পুলিশের ডিজি-সহ উচ্চপদস্থ আধিকারিকদের শোকজ করা হয়েছে। এই ঘটনার নৈতিক দায় নিয়ে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যহতি চাইলেও, প্রশাসন তাঁর অভিজ্ঞতা ও গুরুত্ব বিবেচনা করে অন্য দপ্তরগুলিতে বহাল রেখেছে।