বাবার পরিচয়ে নয়, নিজের ব্যাটে কেল্লাফতে! কেকেআর-এ সুযোগ পেলেন সাংসদ পাপ্পু যাদবের ছেলে সার্থক

আবু ধাবিতে আইপিএল ২০২৬-এর মিনি নিলামে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনে হইচই ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু নাইটদের কেনা ১৩ জন ক্রিকেটারের তালিকায় এমন একটি নাম লুকিয়ে রয়েছে, যাঁর রাজনীতির যোগ জানলে আপনি চমকে উঠতে পারেন। তিনি হলেন দিল্লির ব্যাটার সার্থক রঞ্জন। ৩০ লক্ষ টাকায় তাঁকে নিজেদের তাঁবুতে টেনেছে শাহরুখ খানের দল।

পড়খাওয়া নেতার ক্রিকেটার ছেলে: সার্থকের পিতৃ-পরিচয় অত্যন্ত নজরকাড়া। তিনি বিহারের পূর্ণিয়ার দাপুটে নির্দল সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের ছেলে। বির্তক যাঁর ছায়াসঙ্গী, সেই পাপ্পু যাদব এবার ছেলের ক্রিকেটীয় সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত।

প্রতিভায় বাজিমাত সার্থকের: সার্থক কোনো রাজনৈতিক সুপারিশে নয়, বরং নিজের পরিশ্রমেই আইপিএলের আঙিনায় পা রেখেছেন। দিল্লিতেই তাঁর ক্রিকেটের হাতেখড়ি। সম্প্রতি ‘দিল্লি প্রিমিয়ার লিগ’-এ রানের পাহাড় গড়েছিলেন তিনি। তাঁর সেই আক্রমণাত্মক ব্যাটিংই নজর কেড়ে নেয় কেকেআর স্কাউটদের।

কী বলছেন গর্বিত বাবা? ছেলের আইপিএল চুক্তির খবর পেতেই আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন পাপ্পু যাদব। তিনি লিখেছেন:

“অভিনন্দন বেটু! জমিয়ে খেলো আর নিজের প্রতিভার জোরে নিজের পরিচিতি তৈরি করো। নিজের স্বপ্ন পূরণ করো। এবার সার্থকের নামেই আমাদের সরকার তৈরি হবে।”

আইপিএলের মঞ্চে রাজনীতির আঙিনা থেকে উঠে আসা অনেক তারকাই আগে সফল হয়েছেন। এখন দেখার, বেগুনি-সোনালী জার্সিতে সার্থক রঞ্জন ইডেনের দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারেন।

Dipak Barman01
  • Dipak Barman01