আসানসোলে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, যুবভারতী কাণ্ডে মমতাকে নিশানা, ‘মুখ্যমন্ত্রী মেসিকে দিয়েও ‘খেলা হবে’ বলাতে চেয়েছিলেন’

আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন সংক্রান্ত বিতর্কে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী লিওনেল মেসিকে দিয়েও ‘খেলা হবে’ স্লোগানটি বলানোর চেষ্টা করেছিলেন।

মঙ্গলবার আসানসোলে একটি কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, “যুবভারতী কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী কী চেয়েছিলেন, তা আমি পরে ফাঁস করব। আমি আজ একটা কথা বলছি—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসিকে দিয়েও ‘খেলা হবে’ এই স্লোগানটি বলানোর চেষ্টা করেছিলেন।”

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিরোধী দলনেতার এই দাবি যদি সত্যি হয়, তবে আন্তর্জাতিক মঞ্চে বাংলার রাজনীতিকে টেনে আনার চেষ্টার অভিযোগ নিয়ে বিতর্ক আরও বাড়বে। যুবভারতী স্টেডিয়ামে হওয়া ফুটবল ম্যাচের অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে সম্প্রতি রাজ্য সরকার সমালোচনার মুখে পড়েছে। শুভেন্দু অধিকারীর এই অভিযোগ সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল।

Dipak Barman01
  • Dipak Barman01