ভাইরাল হওয়া ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন নায়িকা উর্বশী

কয়েকদিন আগে উর্বশী রাওতেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে কোনো এক ব্যক্তিকে ‘আই লাভ ইউ’ বলার অনুরোধ করতে দেখা গেছে অভিনেত্রীকে। অনেকেই মনে করেছিলেন, ঋষভ পান্থের উদ্দেশ্যেই সেই ভিডিওটি তৈরি করা হয়েছে। সেটি নিয়ে আলোচনাও কম হয়নি।

অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উর্বশী।
ভিডিওতে কোনো এক ব্যক্তিকে ‘আই লাভ ইউ’ বলার অনুরোধ করতে শোনা গেছে উর্বশীকে। ভিডিওতে ‘তুমি আই লাভ ইউ বলো… না, তুমি আগে বলো আই লাভ ইউ… শুধু একবার বলে দাও… শুধু একবার’- এই ধরনের কথা বলতে শোনা গেছে অভিনেত্রীকে।

এরপরেই অনেকে ধরে নেন যে ‘কথিত প্রেমিক’ ঋষভের প্রতি উর্বশীর এই আকুল আবেদন। সাম্প্রতিক সময়ে বার বার ওঠে আসছে এই দুই তারকার নাম। ভিডিওটি প্রকাশের পর থেকেই অনলাইনে সেটি ভাইরাল হয়ে যায়। ভক্ত অনুরাগীরা একের পর এক মন্তব্য করেছেন। বিদ্রূপ করেছেন নেটিজেনরা। পান্থকে জড়িয়ে ব্যঙ্গ করা হচ্ছে অভিনেত্রীকে।

অবশেষে একটি বিবৃতি জারি করে উর্বশী লিখেছেন, ‘ইদানীং আমার যে ‘‘আই লাভ ইউ’’ ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তা নিয়ে একটা জিনিস স্পষ্ট ভাবে বলে রাখা দরকার। ভিডিওটি শুধু অভিনয়ের কারণে করা হয়েছিল। সেই দৃশ্যে আমি শুধু সংলাপ বলছিলাম। কারো উদ্দেশ্যে বা কোনো ভিডিও কলে কথাগুলো বলিনি। ’

একসময় শোনা গিয়েছিল, ঋষভ পান্থ এবং উর্বশীর ‘সম্পর্ক’ রয়েছে। তাঁদের দুজনকে অনেকবার একসঙ্গে দেখা গেছে। কিন্তু ভারতীয় ক্রিকেটার বা অভিনেত্রী, সম্পর্কের কথা দুজনের কেউই স্বীকার করেননি। ২০১৮ সালে উর্বশীর সঙ্গে পান্থের প্রেমের খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু পরে দুজনেরই ছাড়াছাড়ি হয়ে যায়। জানা যায়, পান্থ সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপে উর্বশীকে ব্লক করে দিয়েছেন।

এরপর বেশ কয়েকবার একে অন্যকে দোষারোপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তাদের মধ্যকার এই বিতর্ক যেন থামছেই না! অবশেষে উর্বশীর ক্ষমা চাওয়ার মাধ্যমে এই ঝগড়ার অবসান হবে বলে ধারনা করছে সকলে।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা