IPL নিলামে ইতিহাস! ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে নিল KKR, ভেঙে গেল স্টার্কের বিশ্বরেকর্ড

আবু ধাবিতে অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। মাত্র ২ কোটি টাকার বেস প্রাইস থেকে শুরু করে ২৫ কোটি ২০ লক্ষ টাকা মূল্যে তাঁকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই বিপুল অঙ্কের দর দিয়ে KKR কেবল তাদের দলেরই নয়, বরং আইপিএল নিলামের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিল।তবে শুধু গ্রিন নন, গত আঠারো মরশুমে কেকেআর কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি দামে কিনেছে, সেই তালিকা দেখলে বোঝা যায়, কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির ক্রয় ক্ষমতা বেড়েছে।মরশুমসবচেয়ে দামি ক্রিকেটারমূল্য (কোটি টাকা)বিশেষত্ব2025ক্যামেরন গ্রিন25.20সর্বকালের রেকর্ড মূল্য2024মিচেল স্টার্ক24.75পেস তারকা2023শাকিল আল হাসান1.50অলরাউন্ডার2022শ্রেয়স আইয়ার12.25অধিনায়ক2021শাকিব আল হাসান3.20অলরাউন্ডার2020প্যাট কামিন্স15.50পেসার2019কার্লোস ব্রেথওয়েট5.00অলরাউন্ডার2018ক্রিস লিন9.60ওপেনার2017ট্রেন্ট বোল্ট5.00কিউয়ি পেসার2016জয়দেব উনাদকাট1.60পেসার2015কে সি কারিয়াপ্পা2.40স্পিনার2014জ্যাক কালিস5.50অলরাউন্ডার2013সচিত্র সেনানায়কে3.30স্পিনার2012ব্রেন্ডন ম্যাকালাম4.40ওপেনার2011গৌতম গম্ভীর11.04অধিনায়ক (২ বার IPL জয়)2010শেন বন্ড4.80পেসার2009মাশরাফি মোর্তাজা2.90অলরাউন্ডার2008ইশান্ত শর্মা3.80পেসারদ্রষ্টব্য: 2025 মরশুমে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বেঙ্কটেশ আইয়ার (₹23.75 কোটি), তবে গ্রিনের দর এই রেকর্ড ভেঙে দিয়েছে।কেকেআর-এ যোগ দেওয়া গ্রিনের আইপিএল পারফরম্যান্সগ্রিনের আইপিএল খেলার অভিজ্ঞতা খুব বেশি নয়। তিনি ২০২৩ এবং ২০২৪ সালে আইপিএলে খেলেছেন। প্রথম মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৬ ম্যাচ খেলে ৪৫২ রান করেছিলেন, যার মধ্যে ছিল একটি শতরান ও দুটি অর্ধশতরান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬০-এর ওপর এবং গড় ছিল ৫০। গত মরশুমে আরসিবির জার্সিতে ১৩ ম্যাচ খেলে তিনি ২৫৫ রান করেছিলেন। তবে বল হাতেও গ্রিন কার্যকরী ভূমিকা নিতে পারেন। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ১৬ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। কেকেআর-এর জার্সিতে তাঁর অলরাউন্ডিং পারফরম্যান্সের দিকেই এখন নজর থাকবে ক্রিকেট মহলের।