ভোটার তালিকায় বিরাট ‘ছাঁটাই’, SIR-এর পর বাদ পড়ছে প্রায় ৫৮ লক্ষ নাম! মৃত-স্থানান্তরিত মিলিয়ে কমিশনের চূড়ান্ত হিসাব

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার পর বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়ার তালিকায় রয়েছে।নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এই বাদের তালিকায় মৃত ভোটার হিসেবে প্রায় ২৫ লক্ষ নাম বাদ পড়তে পারে। এছাড়া, স্থানান্তরিত (permanently shifted) ভোটার হিসেবে বাদের তালিকায় রয়েছে প্রায় ২০ লক্ষ নাম।কোন কেন্দ্রে কত নাম বাদ যেতে পারে (প্রাথমিক তথ্য):বিধানসভা কেন্দ্রবাদ পড়ার সম্ভাব্য সংখ্যাভবানীপুর৪৪ হাজার ৭৮৫ জননন্দীগ্রামপ্রায় ১০ হাজার ৮৯৯ জনবালিগঞ্জ৬৫ হাজার ১৭০ জনকলকাতা বন্দর৬৩ হাজার ৭৩০ জনরাসবিহারী৪২ হাজার ৫১৯ জনচৌরঙ্গি৭৪ হাজার ৫৫৩ জনজোড়াসাঁকো৭২ হাজার ৯০০ জনকসবা৫৮ হাজার ২২৭ জনরাজারহাট-গোপালপুর৪৭ হাজার ৬০৪ জনএই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলের বেশ কিছু কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের প্রভাব অত্যন্ত বেশি। বিশেষ করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৫ হাজার নাম বাদ যাচ্ছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে বাদের সংখ্যা প্রায় ১০ হাজার।উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছিল যে প্রায় ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে ত্রুটি রয়েছে এবং প্রায় ১১ লক্ষের উপরে এমন ভোটার রয়েছেন, যাঁদের জন্মগ্রহণের ১৫ বছরের কম বয়সে বাবার নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছিল। সেই সমস্ত তথ্য যাচাইয়ের কাজও চলছে। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হলে এই চূড়ান্ত সংখ্যা জানা যাবে।