ভয়ঙ্কর দুর্ঘটনা! চারু মার্কেটে অভিনেতার গাড়িতে বাসের ধাক্কা, ভেঙে গেল কাঁচ! কেমন আছেন ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী?

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Eken Babu Fame) গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। জানা গেছে, চারু মার্কেট এলাকা দিয়ে রাসবিহারীর দিকে যাওয়ার সময় তাঁর গাড়িতে একটি ভলভো বাস সজোরে ধাক্কা মারে।

ভাঙল গাড়ির কাঁচ:

দুর্ঘটনার তীব্রতায় অনির্বাণ চক্রবর্তীর গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। জনপ্রিয় অভিনেতার সঙ্গে এমন ঘটনা ঘটায় মুহূর্তের মধ্যে রাস্তাটিতে ভিড় জমে যায়।

‘একেন বাবু’ চরিত্রের মাধ্যমে আট থেকে আশির কাছে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা।

ঘটনাস্থল থেকে অভিনেতা স্থানীয় থানায় যোগাযোগ করেন। তবে এই ঘটনায় অভিনেতা কোনও রকম গুরুতর আঘাত পেয়েছেন কিনা, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে।