তরুণের স্বপ্ন প্রকল্পে বড় চমক! একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে ডিসেম্বরে ঢুকছে ১০,০০০ টাকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলায় একের পর এক সামাজিক ও শিক্ষামূলক প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী-সহ একাধিক প্রকল্পের মাধ্যমে মানুষ প্রতি মাসে বা বছরে এককালীন আর্থিক সাহায্য পেয়ে থাকেন।
রাজ্য সরকার যেমন মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করেছে, তেমনই শিক্ষার্থীদের জন্যও একাধিক প্রকল্প রয়েছে। এর মধ্যে অন্যতম হল ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প।
ডিসেম্বরে অ্যাকাউন্টে ১০,০০০ টাকা এবার তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে নতুন খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়ারা এককালীন ১০ হাজার টাকা করে পান। প্রতি বছর সাধারণত নভেম্বরের মধ্যেই এই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু এবার এখনও টাকা না আসায় সকলেই আশা করছেন, ডিসেম্বরেই এই অর্থ ঢুকবে। এই টাকা মূলত শিক্ষার্থীদের শিক্ষার খাতে ব্যবহার করার জন্য দেওয়া হয়ে থাকে।
বিলম্বের কারণ সার্ভার সমস্যা সূত্রের খবর, চলতি বছর এই টাকা দিতে দেরি হওয়ার প্রধান কারণ হল টেকনিক্যাল জটিলতা। বিপুল সংখ্যক পড়ুয়ার নাম, অ্যাকাউন্ট নম্বর ও অন্যান্য ডকুমেন্ট পোর্টালে নথিভুক্তকরণের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। বিপুল সংখ্যক ডেটা আপলোড করার ক্ষেত্রে সার্ভারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। এই কারণেই প্রকল্পটি বাস্তবায়নে এই বছর কিছুটা দেরি হচ্ছে বলে খবর। তবে খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ডিসেম্বরেই রাজ্যের হাজার হাজার পড়ুয়া এই অর্থ হাতে পাবেন।