প্রকাশিত হল SSC-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল, ওয়েবসাইটে ভিড়ের কারণে সমস্যা; ভরসা দিলেন ব্রাত্য

একাদশ-দ্বাদশের পর অবশেষে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার পর কমিশনের দু’টি অফিশিয়াল ওয়েবসাইট— $[https://westbengalssc.com](https://westbengalssc.com)$ এবং $[www.wbsschelpdesk.com](https://www.wbsschelpdesk.com)$—এ ফল প্রকাশ করা হয়। প্রার্থীরা নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন। ফল প্রকাশের পাশাপাশি এদিন ফাইনাল আনসার কি-ও প্রকাশ করেছে কমিশন।জানা গিয়েছে, এবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য আবেদন জমা পড়েছিল ৩,১৯,৯৬১ জনের। পরীক্ষায় উপস্থিতির হার ছিল রেকর্ড ৯১.৬২ শতাংশ (২,৯৩,১৯২ জন)। মোট শূন্যপদের সংখ্যা ২৩,২১২টি।ব্রাত্য বসুর বার্তা এবং ভরসাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লিখেছেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফলপ্রকাশ করায় কমিশনকে সাধুবাদ জানাই।” একইসঙ্গে তিনি চাকরিহারা প্রার্থীদের কাছে বিশেষ আবেদন রেখে বলেন, “সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে। আপনারা ভরসা রাখুন।”ওয়েবসাইট বিভ্রাট এবং কমিশনের আশ্বাসফল প্রকাশের পরেই অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছেন যে, তাঁরা ওয়েবসাইট খুলতে পারছেন না। কমিশন সূত্রে খবর, একসঙ্গে বিপুল সংখ্যক পরীক্ষার্থী ফলাফল দেখার চেষ্টা করায় সার্ভারে সাময়িক অসুবিধা দেখা দিয়েছে। কমিশনের কর্তারা আশ্বস্ত করেছেন, অল্প সময়ের মধ্যেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং পরীক্ষার্থীরা সহজেই তাঁদের ফলাফল জানতে পারবেন।পরীক্ষার ফল প্রকাশের পর এখন পরীক্ষার্থীদের চোখ ভেরিফিকেশন এবং ইন্টারভিউ পর্বের দিকে। যদিও এই দুটি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তা কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে শীঘ্রই সেই তালিকা প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।