OnePlus-কে টক্কর দিতে 25,000-এ Lava-র নতুন ধামাকা? Agni 4-এর লুক ও ফিচার্স দেখে নিন!

ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা Lava তাদের Top of the Line সেগমেন্টে নতুন সংযোজন, Lava Agni 4 স্মার্টফোনটি বাজারে আনতে প্রস্তুত। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই ফোনটি চলতি মাসের ২০ তারিখ ভারতে লঞ্চ করবে। এটি Lava Agni 3 5G মডেলের পরবর্তী সংস্করণ হিসেবে বাজারে আসছে।

লঞ্চের আগে Lava Agni 4-এর সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি, Lava Mobile তাদের ‘X’ (আগের টুইটার) হ্যান্ডেলে একটি টিজার প্রকাশ করেছে, যেখানে ফোনটির ঝলক দেখা গিয়েছে। টিজার অনুযায়ী, ফোনটিতে একটি পিল শেপড ক্যামেরা মডিউল থাকবে যেখানে ডুয়েল ক্যামেরা সেটআপ ও ডুয়েল LED ফ্ল্যাশ দেখা যাচ্ছে। ক্যামেরা সেন্সরের উপরই AGNI ব্রান্ডিং রয়েছে। মনে করা হচ্ছে, ফোনটির ডিজাইনে মেটাল ফ্রেম এবং ফ্ল্যাট ডিসপ্লে ডিজাইন ব্যবহার করা হবে।

Lava Agni 4-এর সম্ভাব্য ফিচার্স (Expected):

ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি ফুল HD+ স্ক্রিন, যা ১২০Hz রিফ্রেশ রেট সহ আসতে পারে।

প্রসেসর: শক্তিশালী MediaTek Dimensity 8350 চিপসেট ব্যবহার করা হতে পারে। একই চিপসেট OnePlus Nord CE 5 এবং Infinix GT 30 Pro ফোনেও ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা: ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে দুটি ক্যামেরাই ৫০ মেগাপিক্সেলের হওয়ার সম্ভাবনা।

ব্যাটারি: দীর্ঘস্থায়ী ৭,০০০mAh ব্যাটারি এবং ডুয়েল স্পিকার থাকার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য দাম (Expected Price):

Lava Agni 3 5G মডেলটির দাম ছিল ২০,৯৯৯ টাকা। সেই অনুযায়ী, নতুন Lava Agni 4 মডেলটির দাম প্রায় ২৫,০০০ টাকার আশেপাশে থাকার সম্ভাবনা। এই ফোনটি ভারতের বাজারে OnePlus Nord CE 5, Infinix GT 30, এবং Poco X7-এর মতো মডেলগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।