হামলার মুখে আবদুল হামিদের বাড়ি! বিএনপির মিছিলে কেন ‘তাণ্ডব’? মুহূর্তে ভাইরাল ভিডিও

কিশোরগঞ্জের মিঠামইনে প্রাক্তন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বিএনপির একটি মিছিল থেকে কিছু দুষ্কৃতী বাড়িতে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বিএনপির একটি মিছিল ওই এলাকা দিয়ে যাচ্ছিল। সেই মিছিল থেকেই একদল লোক হঠাৎ আবদুল হামিদের বাড়িতে ঢুকে পড়ে। তারা দরজা-জানালা এবং বেশ কিছু আসবাবপত্র ভেঙে দেয়। হামলার ফলে বাড়ির একাংশের গুরুতর ক্ষতি হয়েছে।

এই ঘটনার পর পরই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে ভাব বজায় রয়েছে। এই হামলার ঘটনায় কে বা কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।