বাবা অমিতাভকে আদরের চুমু! ‘বিগ বি’র জন্মদিনে অদেখা ছবি শেয়ার করলেন শ্বেতা আর নভ্যা

৮০ বছরে পা দিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। জন্মদিনে বিগ বি’কে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাসহ হাজারো ভক্ত। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না।বাবাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন শ্বেতা আর নভ্যা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্বেতা ইনস্টাগ্রামে একাধিক পুরনো ছবি শেয়ার করেছেন বাবার সঙ্গে। যেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ ধরে আছেন তাঁর ছোট্ট মেয়ের হাত। অন্য ছবিতে অমিতাভের সঙ্গে বাবা হরিবংশ রাই বচ্চন আর মা তেজি বচ্চন। আর ক্যাপশনে আবিদা পারভিন আর নাসিবো লালের ‘তু ঝুম’ গানের লিরিক্স ব্যবহার করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by S (@shwetabachchan)

 

View this post on Instagram

 

A post shared by S (@shwetabachchan)

শুধু তাই নয়, দাদুকে শুভেচ্ছা জানিয়েছেন নভ্যা নভেলি নন্দাও।ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন নভ্যা। ক্যাপশনে লিখেছেন, ‘তু না থকেগা কভি, তু না রুকেগা কভি, তু না মুরেগা কভি, কর শপথ, কর শপথ, কর শপথ অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। না তোমার মতো কেউ ছিল, না তোমার মতো কেউ হবে। হ্যাপি বার্থ ডে নানা।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *