‘বাংলাদেশের উগ্রবাদী সংগঠনের যোগ থাকতে পারে’, গাড়ি বিস্ফোরণ নিয়ে মুখ খুলে পশ্চিমবঙ্গকে নিশানা করলেন শুভেন্দু
November 12, 2025

দিল্লিতে সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এক মন্তব্যে তিনি ঘটনার সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের উগ্রবাদী সংগঠনের যোগ থাকার সম্ভাবনা প্রকাশ করেছেন।
শুভেন্দু অধিকারী বলেন, এই বিস্ফোরণের পিছনে ‘পাকিস্তান ও বাংলাদেশের হাত থাকতে পারে’। তিনি সুনির্দিষ্টভাবে ‘বাংলাদেশের উগ্রবাদী সংগঠনের হাত থাকার’ সন্দেহ প্রকাশ করেছেন।
একই সঙ্গে, তিনি দেশের নিরাপত্তার স্বার্থে একটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। তাঁর মতে, গোয়েন্দা সংস্থাগুলির ‘বর্ডার এলাকায় ধর্মীয়স্থানগুলিতে নজর রাখা উচিত’।
দিল্লি বিস্ফোরণের সূত্র ধরে তিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। বিরোধী দলনেতা মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে ‘পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্ক ও নিরাপত্তার অভাবে ভুগছে’।