জিতু অসুস্থ হতেই দিতিপ্রিয়ার ‘লোক দেখানো’ পোস্ট! ‘রানী’কে তুলোধোনা নেটজনতার, কী এমন লিখেছিলেন নায়িকা?

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেতা জিতু কমল। নতুন ছবি ‘এরাও মানুষ’-এর শ্যুটিং সেটেই বুকে ব্যথা এবং কাঁপুনি দিয়ে জ্বর নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। অভিনেতার এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। তবে জিতুর সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক এবং ট্রোলিং।
জিতুকে নিয়ে পোস্ট, ট্রোলের মুখে দিতিপ্রিয়া
‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে আর্য (জিতু) ও অপর্ণা (দিতিপ্রিয়া) জুটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। কিন্তু মাস কয়েক আগে তাঁদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক ‘ঠান্ডা লড়াই’ প্রকাশ্যে আসে, যা পরে প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে মিটে যায়। এরপর জিতু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, দিতিপ্রিয়াও তাঁর সুস্থতা কামনা করে একটি সংক্ষিপ্ত পোস্ট করেন।
দিতিপ্রিয়া লেখেন, “আমার সহকর্মীর দ্রুত সুস্থতা কামনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।”
নায়িকার এই পোস্টে জিতু কমলের নাম না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একাংশ।
নেটিজেনদের প্রশ্ন: ‘নাম বলতে কি ভুলে গেছেন?’
দিতিপ্রিয়ার পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে। অনেকেই এটিকে ‘লোক দেখানো’ আরোগ্য কামনা বলে কটাক্ষ করেন।
নেটিজেনদের মন্তব্য:
“লোক দেখানো আরোগ্য কামনা করছেন কেন?”
“তো জনদরদী, মানবতার ফেরিওয়ালী ম্যাডাম রানী, আপনি আপনার কোন co-star-এর সুস্থতা কামনা করলেন?”
“Co-star-কে জানতে পারি, ওই মানুষটার তো একটা নাম আছে সেটা কি ভুলে গেছেন?”
“দু লাইনের পোস্ট না করলে পারতেন, ম্যাডাম দিতিপ্রিয়া, মনে হচ্ছে অনুমতি নিয়ে সারারাত পরে পোস্ট করলেন।”
দীর্ঘদিনের ঠান্ডা লড়াইয়ের জেরেই দিতিপ্রিয়া ইচ্ছাকৃতভাবে জিতুর নাম এড়িয়ে গেছেন বলে মনে করছেন নেটপাড়ার একাংশ। যদিও এই সমালোচনার কোনো জবাব দেননি দিতিপ্রিয়া।
নেপথ্যে সেই পুরনো ঝগড়া
ধারাবাহিক চলাকালীন জিতু কমলের বলা কিছু কথা আপত্তিকর মনে হওয়ায় দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। পাল্টা জিতুও তাঁদের কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন। সেই সময় পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে ধারাবাহিক বন্ধ হওয়ার বা জিতুর ছেড়ে যাওয়ার গুঞ্জন শুরু হয়। প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় সমস্যা মিটলেও, দিতিপ্রিয়ার এই পোস্ট দেখে মনে হচ্ছে, নায়িকা যেন এখনও পুরনো তিক্ততা ভুলতে পারেননি।