ইতিহাসের সামনে জসপ্রীত বুমরা, দেশের প্রথম পেসার হিসেবে ৩ ফর্ম্যাটেই ১০০+ উইকেটের নজির গড়ার হাতছানি

বল হাতে নামা মানেই উইকেট নেওয়া এবং রেকর্ড গড়া—তিনিই হলেন বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্রিসবেনে নামার আগেই বুমরার সামনে এক বিরল নজির গড়ার হাতছানি। আর মাত্র একটি উইকেট পেলেই ইতিহাসের পাতায় নাম লেখাবেন এই তারকা পেসার।বুমরার সামনে ঐতিহাসিক রেকর্ডআর একটি মাত্র উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বুমরার উইকেটের সংখ্যা হবে ১০০টি। সেক্ষেত্রে তিনিই হবেন দেশের প্রথম পেসার যিনি ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই (টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি) ১০০ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বের অধিকারী হবেন।টি-টোয়েন্টি: এখনও পর্যন্ত ৭৯টি ম্যাচে মোট ৯৯ উইকেট ঝুলিতে পুরেছেন। ৭ রানের বিনিময়ে ৩ উইকেট তাঁর সেরা বোলিং স্পেল।টেস্ট: ৫০টি টেস্ট খেলতে নেমে বুমরা ২২৬ উইকেট নিয়েছেন।ওয়ান ডে: ৮৯টি ম্যাচে মোট ১৪৯ উইকেট নিয়েছেন।চলতি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনি তিনটি উইকেট ঝুলিতে পুরেছেন।ব্রিসবেনের পরিসংখ্যান ভারতের পক্ষে নয়যদিও ভারত সিরিজে এগিয়ে রয়েছে, কিন্তু ব্রিসবেনের গাব্বায় ভারতীয় দলের রেকর্ড একেবারেই আশানুরূপ নয়।টুর্নামেন্টম্যাচের ফল২০১৮ (বিরাট কোহলি ক্যাপ্টেন্সি)অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ৪ রানে হার।পরিসংখ্যানগাব্বায় ভারত এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।২০১৮ সালের সেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া ১৭ ওভারে ১৫৮ রান করেছিল। ডিএলএস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৭৪। জবাবে ভারত ১৬৯ রান তুলেছিল।বিরাট কোহলিই সেরা: স্টিভ ওয়াএদিকে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়া বিরাট কোহলিকে ওয়ান ডে ফর্ম্যাটের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন।স্টিভ ওয়া বলেন: “বিরাট কোহলি সম্ভবত ওয়ান ডে ফর্ম্যাটে সর্বকালের সেরা ব্যাটার। বিরাট কোহলি, রোহিত শর্মা দু’জনই সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে পড়েন।”নিজের সময়ে সচিন তেন্ডুলকরকে দেখলেও, স্টিভ ওয়া পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সেরা ব্যাটার হিসেবে কিং কোহলিকেই এগিয়ে রেখেছেন।