টিকিট কাটতে পারছেন না? পূর্ব রেলওয়েতে সক্রিয় ‘দালাল চক্র’! $7$ মাসে $150$ জন গ্রেফতার, জানুন ‘অপারেশন উপলব্ধ’!

রেলের টিকিট দালালচক্র রুখতে এবার কোমর বেঁধে নেমেছে পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। প্রকৃত যাত্রীদের জন্য ন্যায্য টিকিটের প্রাপ্যতা নিশ্চিত করতে এবং অবৈধ টাউটিং কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে RPF। বিশেষ অভিযান “অপারেশন উপলব্ধ”-এর অধীনে পূর্ব রেলওয়ের সমস্ত বিভাগে চলছে লাগাতার নজরদারি ও এনফোর্সমেন্ট।

রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, যাত্রীদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল—কাউন্টারে টিকিট ‘নেই’ বলা হলেও, অন্য কেউ এসে সহজেই টিকিট কেটে নিয়ে চলে যাচ্ছে। এর পিছনে একটি বড়সড় দালাল চক্র কাজ করছে বলে মনে করছেন রেল আধিকারিকরা। ভারতীয় রেলের টিকিট বুকিং ব্যবস্থায় সাম্প্রতিককালে বদল আনা সত্ত্বেও এই অভিযোগ বন্ধ হয়নি।

$7$ মাসে $150$ দালাল গ্রেফতার

দালালচক্র রুখতে RPF-এর এই বিশেষ অভিযান অত্যন্ত সফল হয়েছে। চলতি বছর ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর ২০২৫ সালের মধ্যে RPF মোট ১৩৭টি মামলা নথিভুক্ত করেছে এবং অবৈধ টিকিটিংয়ের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগ অনুযায়ী গ্রেফতারের পরিসংখ্যান নিম্নরূপ:

বিভাগ নথিভুক্ত মামলা গ্রেফতার সংখ্যা
শিয়ালদহ ৮০ ৮১ জন
হাওড়া ৩৭ ৪৮ জন
আসানসোল ১৩ ১৫ জন
মালদহ ৬ জন

RPF-এর নজরদারির কৌশল

RPF দলগুলি দালাল নেটওয়ার্কগুলিকে চিহ্নিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। অবৈধ ই-টিকিটিংয়ের সঙ্গে জড়িত দালালদের ধরতে সাইবার মনিটরিং টুলস, ডিজিটাল বিশ্লেষণ এবং ফিল্ড ইন্টেলিজেন্স সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে। রিজার্ভেশন কাউন্টার, সাধারণ পরিষেবা কেন্দ্র (CSC) এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও প্রতিরোধমূলক চেকিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত যাত্রীদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন, তাঁরা যেন কেবল IRCTC বা PRS কাউন্টারের মতো অফিসিয়াল উৎসের মাধ্যমেই টিকিট বুক করেন। তিনি আরও বলেন, যে কোনো সন্দেহজনক টিকিটিং কার্যকলাপ সম্পর্কে নিকটতম RPF পোস্ট বা অফিসিয়াল রেলওয়ে হেল্পলাইনের মাধ্যমে অবিলম্বে রিপোর্ট করা উচিত।