‘ইচ্ছেনদী’র বিক্রম নাকি ‘গাঁটছড়া’র গৌরব, কাকে বেশি পছন্দ শোলাঙ্কির? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় । ‘ইচ্ছে নদী’, ‘প্রথমা কাদম্বিনী’তে অভিনয় করেছিলেন শোলাঙ্কি। এরপর তাকে দেখা যায় ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। বর্তমানে ষ্টার জলসার জনপ্রিয় ধারবাহিক ‘গাঁটছড়া’। যেখানে ঋদ্ধি আর খড়ির ভালোবাসা মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের । শুধু তাই নয়, এর আগে ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে বিক্রমের সঙ্গে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। আজও যেন দর্শক অনুরাগ ও মেঘলার কথা ভুলতে পারেননি।

শোলাঙ্কির কথায় তিনি খুব লাকি যে তিনি ভাল অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন। বিশেষত ‘ইচ্ছেনদী’র অনুরাগের সঙ্গে তার খুব ভাল বন্ধুত্ব রয়েছে এখনও।বিক্রমের সঙ্গে তার সম্পর্কের বোঝাপড়াটা খুবই ভাল। আর ‘গাঁট ছড়া’র ঋদ্ধিমানকে নিয়ে কী বললেন অভিনেত্রী? তিনি জানিয়েছেন গৌরবের সঙ্গেও তার কাজের অভিজ্ঞতা দারুণ। সেই সঙ্গে তিনি অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীরও নাম নিয়েছেন। সতীর্থদের মধ্যে বিদিপ্তা চক্রবর্তীও তার ভীষণ কাছের মানুষ।

টলিউডের এই অভিনেত্রী আরও জানান টলিউড অভিনেতাদের মধ্যে উত্তম কুমার সব থেকে বেশি পছন্দের নায়ক তার । রণবীর কাপুর এবং রণবীর সিংকেও ভীষণ ভালো লাগে বলে জানান তিনি । এছাড়া হলিউড থেকে রবার্ট ডাউনি জুনিয়রকেও তার ভাল লাগে। সাবিত্রী চ্যাটার্জী আর বলিউডের মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, আলিয়া ভাটকেই বেশি পছন্দ শোলাঙ্কির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *