“যারা গুলি চালিয়েছিল, তারা রাম মন্দির উদ্বোধনে আসেনি!” সমাজবাদী পার্টির বিরুদ্ধে যোগী আদিত্যনাথের মারাত্মক আক্রমণ
October 21, 2025

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির উদ্বোধনের দিন উপস্থিত না থাকার জন্য সমাজবাদী পার্টি (সপা)-কে কড়া ভাষায় নিশানা করেছেন। ১৯৯০ সালে অযোধ্যায় কর সেবকদের উপর পুলিশের গুলি চালানোর ঘটনার উল্লেখ করে সপা-কে আক্রমণ করেন তিনি।
যোগী আদিত্যনাথ বলেন, “যারা গুলি চালিয়েছিল, তারা রাম মন্দির উদ্বোধনে আসেননি।” তিনি দাবি করেন, “ওরা গুলি চালিয়েছিল, আমরা প্রদীপ জ্বালিয়েছি।” সপা-র মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “এরা বাবরের সমাধিতে গিয়ে ফুল দেয়, কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন আসেননি।”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকাকালীন “অযোধ্যাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল”। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিস্ফোরক মন্তব্য করে তিনি কার্যত অখিলেশ যাদব ও তাঁর দল সমাজবাদী পার্টির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন।